Bangla Song Music Lyrics | Lyrics Bangla | Bangla Song With Lyrics | Bangla Band Cinema Song Lyrics | Lyrics of Bangla Song | Popular Bangla Song With Lyrics | বাংলা গানের লিরিক্স | বাংলা মিউজিক লিরিক্স | বাংলা গান | বাংলা গানের কথা | ডাউনলোড বাংলা গান !
Showing posts with label অর্ণব. Show all posts
Showing posts with label অর্ণব. Show all posts
Wednesday
আমার সোনার ময়না পাখি - অর্নব
মূল গান: ফেরদৌসি রহমান।
আমার সোনার ময়না পাখি
সোনা বরণ পাখিরে আমার
কেন চলে গেলে দূরে (জাগো) - অর্ণব
কেন চলে গেলে দূরে, ভাসায়ে মোরে সুরে
কেন ফিরে এলে আবার, বাড়াতে দুখের ভার
বেদনার এ রংধনু চেয়েছিলো মোর অন্তর
দুখে সুখে ঘর বাধিনু-বাধিনু হৃদয় প্রান্ত।
আজ এ ঝড় এসে, বাঁধন গেছে টুটে
অসীমতায় দুঃখ আজ অনন্ত পারাপার।
কেন চলে গেলে দূরে, ভাসায়ে মোরে সুরে
কেন ফিরে এলে আবার, বাড়াতে দুখের ভার…
সে যে বসে আছে - অর্ণব
সে যে বসে আছে একা একা
রঙিন স্বপ্ন তার বুনতে
সে যে চেয়ে আছে ভরা চোখে
জানালার ফাঁকে মেঘ ধরতে
সে যে বসে আছে একা একা
রঙিন স্বপ্ন তার বুনতে
সে যে চেয়ে আছে ভরা চোখে
জানালার ফাঁকে মেঘ ধরতে
তার গুন গুন মনের গান বাতাসে উড়ে
কান পাত মনে পাবে শুনতে
তার রঙের তুলির নাচে মেঘেরা ছুটে
চোখ মেল যদি পার বুঝতে
তার গুন গুন মনের গান বাতাসে উড়ে
কান পাত মনে পাবে শুনতে
তার রঙের তুলির নাচে মেঘেরা ছুটে
চোখ মেল যদি পার বুঝতে
সে যে বসে আছে একা একা
তার স্বপ্নের কারখানা চলেছে
আর বুড়ো বুড়ো মেঘেদের দল বৃষ্টি নামার তাল গুনছে
সে যে বসে আছে একা একা
তার স্বপ্নের কারখানা চলেছে
আর বুড়ো বুড়ো মেঘেদের দল বৃষ্টি নামার তাল গুনছে
সেই গুন গুন মনের গান বৃষ্টি নামায় টপ টপ টপ ফোটা পড়ে অনেকক্ষন
সেই বৃষ্টি ভেজা মনে ডাক দিয়েছে ভেজা কাক হয়ে থাক আমার মন
সেই গুন গুন মনের গান বৃষ্টি নামায় টপ টপ টপ ফোটা পড়ে অনেকক্ষন
সেই বৃষ্টি ভেজা মনে ডাক দিয়েছে ভেজা কাক হয়ে থাক আমার মন
সে যে বসে আছে … সে যে বসে আছে
সে যে বসে আছে … সে যে বসে আছে
Tuesday
অনেক দূর স্বপ্ন আমার (dur shopno amar) - arnob
অর্ণব
অনেক দূর স্বপ্ন আমার,
অনেক দূর আমার চাওয়া
হাতের কাছে তারার মতো,
আমার করে তোমায় পাওয়া।
তোমায় পেলে হয়ত আবার,
নতুন গানের সুরটা পাব
অনেক দূরের আকাশ পথে,
তোমায় নিয়ে হারিয়ে যাব।
হারিয়ে যাওয়ার মানেই হলো,
নিজেকে আবার খুঁজে পাওয়া
নিজের জন্য গান লিখেছি,
নিজের জন্য তোমায় চাওয়া।
চাইবে যেদিন আমায় তুমি,
বুঝবে সেদিন ভাল করে
হাতের কাছের তারাগুলো
দেখায় কেন অত দূরে ।
নতুন একটা গান লিখেছি
বুকের মধ্যে পাগলা সুরে
রাতের আকাশ তোমার মতোই
আমিও যাব অনেক দূরে।
অনেক দূর স্বপ্ন আমার,
অনেক দূর আমার চাওয়া
হাতের কাছে তারার মতো,
আমার করে তোমায় পাওয়া।
তোমায় পেলে হয়ত আবার,
নতুন গানের সুরটা পাব
অনেক দূরের আকাশ পথে,
তোমায় নিয়ে হারিয়ে যাব।
হারিয়ে যাওয়ার মানেই হলো,
নিজেকে আবার খুঁজে পাওয়া
নিজের জন্য গান লিখেছি,
নিজের জন্য তোমায় চাওয়া।
চাইবে যেদিন আমায় তুমি,
বুঝবে সেদিন ভাল করে
হাতের কাছের তারাগুলো
দেখায় কেন অত দূরে ।
নতুন একটা গান লিখেছি
বুকের মধ্যে পাগলা সুরে
রাতের আকাশ তোমার মতোই
আমিও যাব অনেক দূরে।
তোমার জন্য (tomar jonno) - arnob
অর্ণব
তোমার জন্য নীলচে তারার একটুখানি আলো
ভোরের রং রাতে মিশে কালো..
কাঠ গোলাপের সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি
আবছা নীল তোমার লাগে ভালো।
ভাবনা আমার শিমুল ডালে লালচে আগুন জ্বালে
মহুয়ার বনে মাতাল হাওয়া খেলে।
একমুঠো রোদ আকাশ ভরা তারা
ভেজা মাটিতে জলের নকশা করা..
মনকে শুধু পাগল করে ফেলে।
তোমায় ঘিরে এতগুলো রাত অধীর হয়ে জেগে থাকা
তোমায় ঘিরে আমার ভালো লাগা ।
আকাশ ভরা তারার আলোয় তোমায় দেখে দেখে
ভালোবাসার পাখি মেলে মন ভোলানো পাখা ।
ভাবনা আমার শিমুল ডালে লালচে আগুন জ্বালে
মহুয়ার বনে মাতাল হাওয়া খেলে।
একমুঠো রোদ আকাশ ভরা তারা
ভেজা মাটিতে জলের নকশা করা
মনকে শুধু পাগল করে ফেলে।
তোমার জন্য নীলচে তারার একটুখানি আলো
ভোরের রং রাতে মিশে কালো..
কাঠ গোলাপের সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি
আবছা নীল তোমার লাগে ভালো।
ভাবনা আমার শিমুল ডালে লালচে আগুন জ্বালে
মহুয়ার বনে মাতাল হাওয়া খেলে।
একমুঠো রোদ আকাশ ভরা তারা
ভেজা মাটিতে জলের নকশা করা..
মনকে শুধু পাগল করে ফেলে।
তোমায় ঘিরে এতগুলো রাত অধীর হয়ে জেগে থাকা
তোমায় ঘিরে আমার ভালো লাগা ।
আকাশ ভরা তারার আলোয় তোমায় দেখে দেখে
ভালোবাসার পাখি মেলে মন ভোলানো পাখা ।
ভাবনা আমার শিমুল ডালে লালচে আগুন জ্বালে
মহুয়ার বনে মাতাল হাওয়া খেলে।
একমুঠো রোদ আকাশ ভরা তারা
ভেজা মাটিতে জলের নকশা করা
মনকে শুধু পাগল করে ফেলে।
Subscribe to:
Posts (Atom)