Showing posts with label জেমস. Show all posts
Showing posts with label জেমস. Show all posts

Thursday

মীরাবাঈ - জেমস


মীরাবাঈ
হেইলা দুইলা হেইলা দরবার নাচায়
ঝাকানাকা ঝাকানাকা ঝাকানাকা
দেহ দোলানা
মন বলে মন বলে মন বলে
দেহ ঝোকা না
বাঁকা ঠোঁটের হাসিতে
হরিণী চোখের ইশারায়
সারা অঙ্গে ঢেউ তুলিয়া
থমক থমক কোমর দোলাইয়া
মীরাবাঈ…
বুনো ফুলের সুবাসে
বিরহী মনের কামনায়
সারা জলসায় মাতম উঠাইয়া
ঝনন ঝনন ঘুঙুর বাজাইয়া
মীরাবাঈ…

লুটপাট হয়ে যাবে - জেমস


চলতি পথে জাদুকর ভালবাসা
প্রেমিক ডাকাতের মত
তোমাকে ছিনিয়ে নেবে।
মৌসুমী বাতাসে
উড়ে যাবে ভালবাসা
হৃদয়ের চোড়াপথে
তুমি হারিয়ে যাবে
তুমি লুটপাট হয়ে যাবে
তুমি চৌচির হয়ে যাবে
চোখের ইশারায়
ছুড়ে দেব সুতীক্ষ্ণ চুম্বন
তুমি দিশেহারা হয়ে যাবে
তুমি পথহারা হয়ে যাবে
অনন্ত আকাশে উড়ে যাবে ভালবাসা
অন্তরে মাঠেঘাটে
তুমি সব বিকিয়ে দেবে
এই চোখে তাকিয়ো না
লুটপাট হয়ে যাবে
তুমি এই চোখে তাকিয়ো না
লুটপাট হয়ে যাবে
তর্জনি উচিয়ে জ্বেলে দেব
সবুজ আগুন
তুমি নজরবন্দী হয়ে যাবে
তুমি ঘুমহারা হয়ে যাবে
নিশাচন স্বপনে আততায়ী ভালবাসা
ভবঘুরে এই বুক
তোমাকে কাছে টেনে নেবে।
এই চোখে তাকিয়ো না
লুটপাট হয়ে যাবে
তুমি এই চোখে তাকিয়ো না
চৌচির হয়ে যাবে
এই চোখে তাকিয়ো না
লুটপাট হয়ে যাবে
চৌচির হয়ে যাবে

সমাধি (ঐ ওপারের ডাক)- জেমস

ঐ ওপারের ডাক, এসে গেছে
শেষ খেঁয়া বুঝি হবে পাঁড়ি দিতে,
তুমি আসনি অভিমানী, এই মনে
অভিমান ভেঙ্গে কোন খোঁজ নিতে,
তুমি এসোনা ফুল দিতে, আমার সমাধীতে
সেই সৌরভ মাটি পাবে সব
কিছু পারবোনা আমি নিতে।
অস্তাচলে সূর্য ডুবে গেলে
ফিরিয়ে, তাকে কি আনা যায়,
ব্যাথার দীর্নতা তোমায় ভাবাবে
বুঝবে একজন ছিল ভালোবাসত তোমায়।
তুমি এসোনা ফুল দিতে, আমার সমাধীতে
সেই সৌরভ মাটি পাবে সব
কিছু পারবোনা আমি নিতে।
লোনাজ্বলে প্রাণহীন অপ্সরী
হয়তো দুচোখ তোমার ভিজে উঠবে
তখন আমি অনেক অনেক দূরে
পৃথিবী তোমার অসহনীয় মনে হবে।
তুমি এসোনা ফুল দিতে, আমার সমাধীতে
সেই সৌরভ মাটি পাবে সব
কিছু পারবোনা আমি নিতে।

স্টেশন রোড - জেমস


জেমস
এ্যলবাম – স্টেশনরোড
স্টেশন রোডে
জীবন ধারা
ফুটপাথের ঐ নগর নটিরা
ভাতের আশায় দিচ্ছে শরীর
যেন ত্রিমাত্রিক জীবন্ত ছবি
স্টেডিয়ামের জরিনা বিবি
ভিষন জ্বরে ঘুম আসেনা
ভাতের আশায় দিচ্ছে শরীর
যেন ত্রিমাত্রিক জীবন্ত ছবি
লোভী দৃষ্টি এখানে সেখানে
ছড়িয়ে আছে কিছু মাংসপিন্ড
অসহায় মানুষের আর্তনাদে
মেঘনা যমুনার পাড় ভাঙে
কত সুন্দর সব স্বপ্নকলি
অসময়ে হায় হয়রে পতন
অনিন্দ কোলাহল থমকে যায়
বেড়েই চলে শুধু মৃত আশা
এসো সবাই মিলে গড়ে তুলি
আনকোড়া এক নতুন সমাজ
ধর্মের ব্যারিকেড ভেঙে ফেলো
স্বাধীনভাবে কিছু ভাবতে শেখো
লোভী দৃষ্টি এখানে সেখানে
ছড়িয়ে আছে কিছু মাংসপিন্ড
অসহায় মানুষের আর্তনাদে
মেঘনা যমুনার পাড় ভাঙে

Wednesday

বাংলাদেশ - জেমস

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর জলে ভেজায় কবিতায়
আছো সরোয়ার্দী,শেরেবাংলা, ভাসানীর শেষ ইচ্ছায়
তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুনে জ্বলা জ্বালাময়ী সে ভাষন
তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন,
তুমি ছেলে হারা মা জাহানারা ঈমামের একাত্তরের দিনগুলি
তুমি জসীম উদ্দিনের নকশী কাথার মাঠ, মুঠো মুঠো সোনার ধুলি,
তুমি তিরিশ কিংবা তার অধিক লাখো শহীদের প্রান
তুমি শহীদ মিনারে প্রভাত ফেরীর, ভাই হারা একুশের গান,
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি,
জন্ম দিয়েছ তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি।
আমার প্রানের বাংলা, আমি তোমায় ভালোবাসি
প্রানের প্রিয় মা তোকে, বড় বেশী ভালোবাসি।
তুমি কবি নজরুলের বিদ্রোহী কবিতা উন্নত মম্‌ শীর
তুমি রক্তের কালিতে লেখা নাম, সাত শ্রেষ্টবীর
তুমি সুরের পাখি আব্বাসের, দরদ ভরা সেই গান
তুমি আব্দুল আলীমের সর্ব্নাশা পদ্মা নদীর টান।
তুমি সুফিয়া কামালের কাব্য ভাষায় নারীর অধিকার
তুমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের, শাণীত চুরির ধার
তুমি জয়নুল আবেদীন, এস এম সুলতানের রঙ তুলীর আছড়
শহীদুল্লা কায়সার, মুনীর চৌধুরীর নতুন দেখা সেই ভোর।
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি,
জন্ম দিয়েছ তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি।
আমার প্রানের বাংলা, আমি তোমায় ভালোবাসি
প্রানের প্রিয় মা তোকে, বড় বেশী ভালোবাসি।
তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর জলে ভেজায় কবিতায়
তুমি বাঙ্গালীর গর্ব, বাঙ্গালীর প্রেম প্রথম ও শেষ ছোঁয়ায়,
তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুনে জ্বলা জ্বালাময়ী সে ভাষন
তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন
তুমি একটি ফুলকে বাঁচাবো বলে বেজে উঠ সুমধুর,
তুমি রাগে অনুরাগে মুক্তি সংগ্রামের সোনা ঝরা সেই রোদ্দুর
তুমি প্রতিটি পঙ্গু মুক্তিযোদ্ধার, অভিমানের সংসার
তুমি ক্রন্দন, তুমি হাসি, তুমি জাগ্রত শহীদ মিনার
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি,
জন্ম দিয়েছ তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি।
আমার প্রানের বাংলা, আমি তোমায় ভালোবাসি
প্রানের প্রিয় মা তোকে, বড় বেশী ভালোবাসি।

তোমাদের মাঝে কি কেউ আছে বন্ধু আমার (bondhu amar) - james

জেমস

তোমাদের মাঝে কি কেউ আছে বন্ধু আমার
তোমাদের মাঝে কি কেউ আছে পথ ভোলা
তবে বন্ধু নৌকা ভেড়াও মুছিয়ে দেবো দুঃখ সবার
তবে বন্ধু নৌকা ভেড়াও মুছিয়ে দেবো দুঃখ জ্বালা
ওরে কে আছে মুক্ত জীবন নিয়ে ছন্নছাড়া-
আপনাকে ভালোবেসে আপনদেশে ঠিকানাহারা
তবে বন্ধু নৌকা ভেড়াও মুছিয়ে দেবো দুঃখ সবার
তবে বন্ধু নৌকা ভেড়াও শুনাবো গান আজ সারারাত
যদি বুঝতে না চাও এই বুকের ভেতর কতো যন্ত্রণা
যদি দেখতে না চাও এই ছলনার ভীড়ে হারানো প্রেম
তবে বন্ধু নৌকা ভেড়াও মুছিয়ে দেবো দুঃখ সবার
তবে বন্ধু নৌকা ভেড়াও শুনাবো গান আজ সারারাত
প্রিয়তমা হারা কেউ কি আছো
মা-হারা বাবা-হারা সন্তান-হারা কেউ কি আছো
তবে বন্ধু নৌকা ভেড়াও মুছিয়ে দেবো দুঃখ সবার
তবে বন্ধু নৌকা ভেড়াও শুনাবো গান আজ সারারাত
ঠিকানাবিহীন ঠিকানার খুঁজে-
যদি পেতে চাও ভালোবাসা এসো আমার কাছে
তবে বন্ধু নৌকা ভেড়াও মুছিয়ে দেবো দুঃখ সবার
তবে বন্ধু নৌকা ভেড়াও শুনাবো গান আজ সারারাত

জেল থেকে আমি বলছি (jel theke ami bolchi) - james

জেমস

দিন রাত এখানেই থমকে গেছে
কনডেম সেলের পাথর দেয়ালে
প্রতি নি:শ্বাসে মৃত্যুর দিন আমি গুনছি
শোনো… জেল থেকে আমি বলছি ।।
কতদিন আকাশ দেখিনা আমি
দেখতে পারিনা চাঁদ তারা আর
বদ্ধভূমির এই সেল টা আমার স্মৃতির স্বপন হারাবার
তাই শেষ ক‌‌‌‌‌’টি দিন
তোমাকে ভাবি
বাতাসকে চুপি চুপি বলছি
শোনো জেল থেকে আমি বলছি ।।
জীবনের এই ক্ষনে ইচ্ছেগুলো
ডানা মেলে হয়ে গেছে অন্ধ
অবুঝ মনটা শুধু চায় যে নিতে
তোমার চুলের মৃদু গন্ধ
তোমার এই মুখ খানি বুকে ধরে
জীবন মৃত্যুর মাঝে দুলছি
শোনো… জেল থেকে আমি বলছি ।।

দুঃখিনী দুঃখ করো না (dukhini dukkho koro na) - james

জেমস

চেয়ে দেখ উঠেছে নতুন সূর্য
পথে পথে রাজপথে চেয়ে দেখ
রংয়ের খেলা
ঘরে বসে থেকে লাভ কী বলো
এসো চুল খুলে পথে নামি,
এসো উল্লাস করি
দুঃখিনী দুঃখ করো না,
দুঃখিনী দুঃখিনী
আঁধারের সিঁদ কেটে আলোতে এসো
চোখের বোরখা নামিয়ে দেখো জোছনার গালিচা
ঘর ছেড়ে তুমি বাইরে এসো
চেয়ে দেখো রংধনু,
চেয়ে দেখো সাতরং
দুঃখিনী দুঃখ করো না,
দুঃখিনী দুঃখিনী
মিছিলের ভিড় ঠেলে সামনে এসো
দুঃখের পৃষ্ঠা উল্টে দেখো স্বপ্নের বাগিচা
ঘরে বসে থেকে লাভ কী বলো
এসো হাতে হাত রাখি এসো গান করি
দুঃখিনী দুঃখ করো না,
দুঃখিনী দুঃখিনী

যেদিন বন্ধু চলে যাব (je din bondhu chole jabo) - james

জেমস

যেদিন বন্ধু চলে যাব, চলে যাব বহুদূরে
ক্ষমা করে দিও আমায়, ক্ষমা করে দিও
মনে রেখ কেবল একজন ছিল, ভালবাসত শুধু তোমাদের
চোরা সুরের টানে রে বন্ধু মনে যদি ওঠে গান
গানে গানে রেখ মনে ভুলে যেও অভিমান
ভরা নদীর বাঁকেরে বন্ধু ঢেউয়ে ঢেউয়ে দোলে গান
চলে যেতে হবে ভেবে কেঁদে ওঠে মন প্রান

জিকির (gikir) - james

জেমস

প্রলয়ের শিঙায় ফুঁক দিয়ে ওঠে ইস্রাফিলে
চারিদিক থেকে কলবে কলবে রোল পড়ে যায়..
তলে তলে তল্লাটে তল্লাটে জিকির ওঠে॥
হায় হায় করে ওঠে তামাম জাহান,
নূরের ঝিলিক দেখে
কবর থেকে ওঠে দাঁড়িয়ে সকল ইনসান্…..
ইয়া রব ইয়া রব বলে ইয়া রব ইয়া রব বলে…
ইয়া রব ইয়া রব বলে….
তলে তলে তল্লাটে তল্লাটে জিকির ওঠে॥
কাতারে কাতার বান্দা হাজার, হেঁটে যায়,
পুল সিরাতের ওই পারে…
ইয়া রব ইয়া রব বলে ইয়া রব ইয়া রব..
ইয়া রব ইয়া রব বলে….
তলে তলে তল্লাটে তল্লাটে জিকির ওঠে॥

যদি কখনো ভুল হয়ে যায় (jodi kokhono vul hoye jay) - james

 জেমস

যদি কখনো ভুল হয়ে যায়
তুমি অপরাধ নিওনা
জানিনা কোনদিন ব্যথার প্রদীপ জ্বেলে
চেয়ে থাকা পথ শেষ হবে কিনা॥
মুসাফির আমি খুঁজে খুঁজে
ভুল পথে যদি হারিয়ে যাই একদিন
হয়তো কখনো আর ফেরা হবেনা
অভিমানী পথ চেয়ে দিন গুনো না॥
এই গান যদি সেই রাগিনীতে
সুর হয়ে বাজে তোমার কানে
জেনে নিও তুমি সেদিনের মত
আজো তোমাকে ভালবেসে ভাল আছি॥

বাবা (baba) - james

জেমস

ছেলে আমার বড় হবে,
মাকে বলত সে কথা
হবে মানুষের মত মানুষ এক লেখা ইতিহাসের পাতায়
নিজ হাতে খেতে পারতাম না,
বাবা বলত ও খোকা যখন আমি থাকবনা,
কি করবি রে বোকা…
এতো রক্তের সাখে রক্তের টান স্বার্থের অনেক উর্ধ্বে হঠাৎ
অজানা ঝড়ে তোমায় হারালাম
মাথায় আকাশ ভেঙ্গে পড়ল
বাবা কতদিন কতদিন দেখিনা তোমায়,
কেউ বলেনা তোমার মত কোথায় খোকা ওরে বুকে আয়
বাবা কতদিন কতদিন দেখিনা তোমায়,
কেউ বলেনা মানিক কোথায় আমার ওরে বুকে আয়॥
চশমাটা তেমনি আছে, আছে লাঠি ও পাঞ্জাবী তোমার
ইজিচেয়ারটাও আছে, নেই সেখানে অলস দেহ শুধু তোমার
আযানের ধ্বনি আজো শুনি, ভোরে ভাঙ্গাবেনা ঘুম তুমি জানি
শুধু শুনিনা তোমার সেই দরাজ কন্ঠে পড়া পবিত্র কোরআনের বানী…
বাবা কতদিন কতদিন দেখিনা তোমায়,
কেউ বলেনা তোমার মত কোথায় খোকা ওরে বুকে আয়
বাবা কতরাত কতরাত দেখিনা তোমায়,
কেউ বলেনা মানিক কোথায় আমার ওরে বুকে আয়॥

Tuesday

কবিতা (kobita) - james

 জেমস

কবিতা, তুমি স্বপ্নচারিণী হয়ে খবর নিও না
কবিতা, এই নিশাচর আমায় ভেবোনা সুখের মোহনা।
দেখবে আমাদের ভালবাসা হয়ে গেছে কখন যেন
পদ্ম পাতার জল।
বেদনা সিক্ত অশান্ত এই মন
খুঁজে ফেরে মেটায় প্রয়োজন
যতদূর জানে ব্যাকুল হৃদয়
নীল বিষের পেয়ালা মনের বাঁধন।
নয়ন গভীরে আঙিনায়
নিবিড়তার ছোঁয়ায় হৃদয় প্রতিমা
কোথায় হারালে বল পাবো তোমায়
বসন্তে মাতাল আমি এক অপূর্ণতায় ।