Showing posts with label ওয়ারফেজ. Show all posts
Showing posts with label ওয়ারফেজ. Show all posts

Thursday

সত্য - ওয়ারফেইজ


এলবামঃ সত্য
ব্যান্ডঃ ওয়ারফেইজ

যত সাজানো গল্পে, চাকচিক্যের আড়ালে
লুকানো সত্য নীরবে কেঁদেছে, নীরবে কেঁদেছে
লোভনীয় বিকল্পে, ধাঁধানো মিথ্যার মায়াজালে

বেনিয়ার যে নকশায়
পৃথিবী রঙ বদলায়
বিপণন জীবন অবলীলায়

গোপনীয় অবক্ষয়, মানবেতর প্রাণের অনুনয়
বিকারী তথ্য সকল বাঁধ ভেঙেছে
সাধারণের ধিক্কার, সাদা মোড়কে লুন্ঠিত সুবিচার

বেনিয়ার যে নকশায়
পৃথিবী রঙ বদলায়
বিপণন জীবন অবলীলায়

না - ওয়ারফেইজ


এলবামঃ সত্য
ব্যান্ডঃ ওয়ারইফেজ

আর চার দেয়ালে কেন একা ডূবে থাকা
এই বর্তমানকে দূরে ঠেলে অতীতের ছবি আঁকা
আর যত কারনে এই দ্বিধার বাড়াবাড়ি
জাগবেনা আর জীবন তোমার হলে সান্ধ্য আইন জারি
আর কেন হাত গুটিয়ে বসে থাকা
কিসেরই ভয়ে ভয়ে
আমি নেই কোন নিষিদ্ধ পরিচয়ে
মন যাকে দেবে সিদ্ধান্ত আজই নাও
যাবে এক নিমিষে ছন্দময় হয়ে
শুধু না না না না না বলে, কর না না আসলে

না না না……কালজয়ী বাঁধনে আমি বন্দী হতে জানি
থাকবেনা আর তখন আমার মহাবিশ্বের হাতছানি
আর যদি এ মনবের পরিবর্তন হবে ভাবো
ভেবোনা আর না এ তোমার উৎসাহ হারাবো

আগামী - ওয়ারফেইজ

এলবামঃ সত্য
ব্যান্ডঃ ওয়ারইফেজ 

ধ্বংসের সীমানায়, স্বপ্নে সাজানো আঙিনায়
তুমি কি উন্নত শিরে দাঁড়িয়ে স্বাধীনতায়
বেদনা ভুলে যাই, যখনই তোমাদের খুঁজে পাই
রাহুমুক্ত করতে প্রতিজ্ঞ বন্দী চেতনা
শোষণের দেয়াল ভেঙে আলোকিত দিনের সূচনায়

তুমি আশা আগামী, অশ্রু ধোয়া আগামী
দুঃখী মানুষের দেশে সুখের কাহিনী শোনাই
তুমি আশা আগামী, মোহিত স্বপ্নে আমি
সোনালী দিনের আশায় প্রতীক্ষার দৈর্ঘ বাড়াই
বেদনার ধূসর বালুচরে

তুমি কি কেঁদেছ যখনই অপমান দেখেছ
যখনই এই বাংলা সয়েছে কালিমা অবহেলায়
পরাজয় মুছে যায় তোমার দৃপ্ত পদচারনায়
নির্মূল তুমি করবে সমাজ থেকে ঘৃণ্য লুটেরা
শোষিতের বিজয়ের কালে বিকশিত মনের কামনায়

রাহুমুক্ত করতে প্রতিজ্ঞ বন্দি চেতনা
নির্মূল তুমি করবে সমাজ থেকে ঘৃণ্য লুটেরা
সংকীর্ণতা ভাঙলে এদেশ হবে ঋদ্ধ ঠিকানা
শোষনের দেয়াল ভেঙে আলোকিত দিনের সূচনায়

যে পথে চলেছ বন্ধু - ওয়ারফেইজ


ব্যান্ডঃ ওয়ারফেইজ
অ্যালবামঃ অসামাজিক
যে পথে চলেছ বন্ধু
সে পথে হারাবে যে স্বত্তা
মায়াবি আলোর প্রতারনায় মোহিত
আঁধারে তুমি
কত প্রেমের বসন্ত
কত বৃহৎ দিগন্ত
এতো সুখের তাড়নায়
যে যাও হারিয়ে
কিভাবে ভুলেছো বন্ধু
পুরনো দিনের সেই কথা
অজানা মনের বেড়াজালে নিরাশায়
ছিলে যে তুমি
আমি ছিলাম পাশে যে
আগলে ছিলাম তোমাকে
কত বিপদ পেড়িয়ে
এসে হাল ধরেছি
অশ্রুপানে তাকায় সে
সে ভেবে দেখে আবার তোমায়
কোন অনুরাগের বিষন্নতায়
হায় জেগে ওঠে প্রেমের আশা
রাত পোহালে সকাল
তুমি সজাগ
মনে নেই সেই বাসনা
বিপদে পড়েছ বন্ধু
হয়েছে বন্ধ সব দরজা
করেছ অবহেলা তুমি
জীবনে প্রকৃতজনে,
নেই তো আজো তাদের কেউ
আজ তোমার পাশেতে
একা বিশাল পৃথিবীতে
তুমি যাও হারিয়ে
অন্ধকারে হারায় সে
কি অপরাধ কাঁদায় তোমায়
সে আধা জাগা দিবা স্বপনে
হায় ভেঙ্গে পড়ে সকল আশা
রাত পোহালে সকাল
তুমি সজাগ
মনে নেই সেই বাসনা

যখন - ওয়ারফেইজ


ব্যান্ডঃ ওয়ারফেইজ
অবাক ভালোবাসা
যখন
মেঘের চাদর টেনে আবছা জেগে জোছনা
টিপ টিপ বৃষ্টি
জেনো আমি পাশে তোমার
একসাথে ভিজছি
যখন
সুরুজ দিনের মাতাল হাওয়ায়
এলোমেলো তোমার চুল
জেনো আমি পাশে তোমার
তোমায় দেখছি
যখন আমি থাকবো না
মনে রেখো আমার এই গান
যখন
ছায়াঘেরা সবুজের বন
হাতছানিতে ডাকে নিবিড়ে
জেনো আমি পাশে তোমার
হাত ধরে হাটছি
যখন
বাতাসের ঘ্রান চমকে থাকে
একদমকা খুশীতে
জেনো আমি পাশে তোমার
চোখে জল হাসছি
যখন আমি থাকবো না
মনে রেখো আমার এই গান

মৌনতা - ওয়ারফেইজ


ব্যান্ড – ওয়ারফেইজ
এ্যালবাম – জীবনধারা
নিরবে একা একা বসে থাকি আমি যখন
তোমারি ছবি ভাসে যে সারাক্ষন
সারাক্ষন এ মনে সারাক্ষন
মৌনতা আছে দীর্ঘশ্বাসের আড়ালে
হৃদয়ে তবু নেইতো কোন দুঃখ এ মনে
স্মৃতি আজ শুধু স্মৃতির কবিতা তুমি
হৃদয়ে অন্তরে আছো শুধু স্মৃতি হয়ে
অনন্ত বিস্ময়ে তোমাকে শুধু ভাবি যখন
তোমাকে নিয়েই ছিলো সব আয়োজন
আয়োজন এ সব আয়োজন
মৌনতা আছে দীর্ঘশ্বাসের আড়ালে
হৃদয়ে তবু নেইতো কোন দুঃখ এ মনে
স্মৃতি আজ শুধু স্মৃতির কবিতা তুমি
হৃদয়ে অন্তরে আছো শুধু স্মৃতি হয়ে

রূপাচাঁদ - ওয়ারফেইজ


ব্যান্ডঃ ওয়ারফেইজ
এলবামঃ জীবনধারা
ও গো রূপাচাঁদ কাজল কালো জলে
আছো ছড়িয়ে নিবিড়ে
কোমল নরম নীলের আবেশে
আছো ছড়িয়ে সারাটা
ও গো চন্দ্রমুখি তুমিও তেমনি
আছো ছড়িয়ে এ হৃদয়
কোমল নরম চোখের আলোতে
আছো জড়িয়ে সারাটা
যা কিছু তোমা হতে সবই সুন্দর রূপালী
যা কিছু তোমা হতে সবই বর্নিল
যা কিছু তোমা হতে সবই সুন্দর পৃথিবীর
শেকড়ে
ও গো রূপাচাঁদ তুষার ঢাকা শিখরে
আছো ছড়িয়ে নিবিড়ে
কোমল নরম প্রতিফলনে
আছো জড়িয়ে সারাটা
ও গো চন্দ্রমুখি তুমিও তেমনি
আছো ছড়িয়ে এ হৃদয়
কোমল নরম প্রতিচ্ছবিতে
আছো ছড়িয়ে সারাটা
যা কিছু তোমা হতে সবই সুন্দর রূপালী
যা কিছু তোমা হতে সবই বর্নিল
যা কিছু তোমা হতে সবই সুন্দর পৃথিবীর
শেকড়ে

Wednesday

অবাক ভালোবাসা - ওয়ারফেজ

সব আলো নিভে যাক আঁধারে,
 শুধু জেগে থাক ঐ দুরের তারারা
সব শব্দ থেমে যাক নিস্তব্ধতায়, 

শুধু জেগে থাক এই সাগর
আমার পাশে ।


সব বেদনা মুছে যাক স্থিরতায়, 
হৃদয় ভরে যাক অস্তিত্বের আনন্দে
হৃদয় গভীরে অবাক দৃষ্টিতে 

থমকে দাড়িয়েছে মহাকাল এখানে ।

শুভ্র বালুর সৈকতে, 

এলোমেলো বাতাসে গিটার হাতে
নিস্তব্ধতা চৌচির, উন্মাদ ঝংকারে 

কাঁদি অবাক সুখের কান্না
যেন চুনি হিরা পান্না
সাগরের বুকে আলপনা 

এঁকে দিয়ে যায়
অবাক ভালোবাসায়,

 অবাক ভালোবাসায় ।

সব আলো নিভে যাক আঁধারে, 
শুধু জেগে থাক ঐ দুরের তারারা
সব শব্দ থেমে যাক নিস্তব্ধতায়,

 শুধু জেগে থাক এই সাগর
আমার পাশে ।

সব কষ্ট বয়ে যাক সুখের ঝড়
, হৃদয় ভরে যাক সহজ নীল স্বপনে
হৃদয় গভীরে অবাক দৃষ্টিতে

, থমকে দাড়িয়েছে মহাকাল এখানে ।
শুভ্র বালুর সৈকতে, 

এলোমেলো বাতাসে গিটার হাতে
নিস্তব্ধতা চৌচির, উন্মাদ ঝংকারে

 কাঁদি অবাক সুখের কান্না
যেন চুনি হিরা পান্না
সাগরের বুকে আলপনা এঁকে দিয়ে যায়
অবাক ভালোবাসায়, 

অবাক ভালোবাসায় ।

Friday

মনে পরে সেই রাতের কথা - ওয়ারফেজ









মনে পড়ে
সেই রাতের কথা
তুমি আমি নদী তীরে
একা বসে
কত যে গান
কত যে সুর
কত যে কথা
মনে পড়ে কি তোমারো
বলো না আমায়
তুমি
বলো না
মনে পড়ে
সেই দিনের কথা
কেঁদেছিলে
আমিতো কথনো চাইনি
তোমায় কষ্ট দিতে
তুমি কি তা জানো না
বলো না আমায়
তুমি
বলো না
জানি আমি তুমি যে আমার
তবু কেন দিশেহারা
ভাবি আমি তুমি যে পাশে
তবু কেন আছো দুরে
মনে পড়ে…
জানি আমি এমনি জীবন
তবু জাগে মনে আশা
ভরে যাবে স্বপনে জীবন
যদি তুমি থাকো পাশে
মনে পড়ে
সেই রাতের কথা
তুমি আমি নদী তীরে
একা বসে
কত যে গান
কত যে সুর
কত যে কথা
মনে পড়ে কি তোমারো
বলো না আমায়
তুমি
বলো না
Download link: http://doridro.net/download/Band/Band%20Albums/Warfaze/Warfaze%20-%20Joga%20khuchuri/warfaze%20-%20mone%20pore.mp3.html