Showing posts with label বাপ্পা মজুমদার. Show all posts
Showing posts with label বাপ্পা মজুমদার. Show all posts

Wednesday

পরী - বাপ্পা মজুমদার

আজ তোমার মন খারাপ মেয়ে
তুমি আনমনে বসে আছ
আকাশ পানে দৃষ্টি উদাস
আমি তোমার জন্য এনে দেব
মেঘ থেকে বৃষ্টির ঝিরি ঝিরি হাওয়া
সে হাওয়ায় ভেসে যাবে তুমি।।
আজ তোমার চোখের কোনে জল

বৃষ্টি অবিরাম কাঁদে
তোমার সাথে সাথে, আমার পথে পথে।।
আমি তোমার জন্য এনে দেব
রোদেলা সে ক্ষণ
পাখিকে করে দেব তোমার আপন জন
পরী তুমি ভাসবে মেঘের ভাজে।।
আজ তোমার জোছনা হারায় আলোয়
প্রজাপতির ডানায় বিষাদ করে ভর
যখন তখন, বিষাদ করে ভর।।
আমি তোমার জন্য এনে দেব
অঝর শ্রাবন
আকাশ ছোয়া জলে জোছনা
পরী তুমি ভাসবে মেঘের ভাজে।।

Tuesday

দিন বাড়ি যায় - বাপ্পা মজুমদার

এলবাম - দিন বাড়ি যায়

দিন বাড়ি যায়, চড়ে পাখির ডানায়
যদি না হয় কথা, জমে নিরবতা !
তুমি চোখে রাখো চোখ, চোখে চোখে কথা হোক
যেতে পথে আজ এইটুক বলি
যত দুরে যাই, জানিনাতো কবে
জেনে রেখো সুধু, ফের দেখা হবে !!


নদীরা বাধন হারা
আকাবাকা ছুটে যায়
সব নদী যেন তবু মিলবে মোহনায়
আমার ও নোঙ্গর বাধা
তোমার এ সে সীমানায়

মেঘেরা ছন্ন ছাড়া
নীলিমায় ভেসে যায়
জল হয়ে তবু যেন ঝরবে বর্ষায়
এই নিয়তি বাধা
তোমারি সেই আঙ্গিনায়

Monday

ছায়ামেঘ - বাপ্পা / কনা

কথা, সুর ও সংগীত : প্রিন্স মাহমুদ
অ্যালবাম : নির্বাচিতা

তোমায় ভালোবাসি
তাই ছায়ামেঘ আমি হবো
যখন রোদ্দুরে তুমি হাঁটো।
থাক চোখভাঙ্গা হাসি
তাই নুনে ভরা ব্যথা জলটুকু তুমি
আমার দু’চোখে বাটো।


সারা দিনমান যেখানেই তুমি
ঠিক সেখানেই থাকবো
যতটুকু ভালবাসা সম্ভব
ততটুকু ভালবাসবো
স্বপ্নেও ওম ওম হবো
হবো তোমার রেশমী চাদর
যখন ঘুমের রাজ্যে হাঁটো।


খোলা হাওয়া হয়ে যাবো বয়ে বয়ে
তোমার পাশে ভাসবো
বুক ভরে তুমি নিঃশ্বাস নিও
তোমর ভেতরে হাসবো
স্বাপ্নিক পৃথিবী থেকে
এনে দেবো রঙ সুতো
তুমি স্বপ্ন চরকা কাটো।