Showing posts with label হাবিব. Show all posts
Showing posts with label হাবিব. Show all posts

Thursday

শিখাইয়া পিরিতি করিলো ডাকাতি - হাবিব ফিচারিং শিরিন


আর্টিস্টঃ হাবিব ফিচারিং শিরিন
অ্যালবামঃ পাঞ্জাবিওয়ালা
শিখাইয়া পিরিতি করিলো ডাকাতি
ভুলিয়া রইয়াছে আমায় সখী
কি গো করি উপায়।।
সে ভুলে রয়েছে
আমার মনে আছে
আমি যে ভুলিতে পারি না
ফাসানে বাঁধিতে নিষ্ঠুর সাজিবে
সরল গরল এতো ছলনা।
যদি তুমি জানো
বন্ধুয়ারে আনো।।
নইলে প্রাণ রাখা দায়, সখীরে
কি গো করি উপায়।
শিখাইয়া পিরিতি করিলো ডাকাতি
ভুলিয়া রইয়াছে আমায় সখী
কি গো করি উপায়।
যদি গো এমন
ছিল বন্ধুর মন
তবে কেন ভবে দিল আসিতে
বাঁচা মরার সময়
ভরিয়া দু’নয়ন
তবে পারলাম না তারে দেখিতে।
বুকে মারো ছুরি
যাই প্রাণে মরি।।
খবর জানাইয়ো মতুরাই, সখীরে
কি গো করি উপায়।
শিখাইয়া পিরিতি করিলো ডাকাতি
ভুলিয়া রইয়াছে আমায় সখী
কি গো করি উপায়।
বলে আমিরুদ্দিন
পাইবো একদিন
বুঝিবে সেই দিন বিচারকালে।
তাড়াহুড়া বুঝি না
তোমারে করি মানা
বান্ধিয়া রাইখো ঐ তামাম ডালে
আমায় নিয়ো খুলে
প্রাণনাতা শীলে
ফেলে দিয়ো বন্ধুয়ারি পায়, সখীরে
কি করি উপায়।
শিখাইয়া পিরিতি করিলো ডাকাতি
ভুলিয়া রইয়াছে আমায় সখী
কি গো করি উপায়।

Tuesday

ডুব ( Doob) - হাবিব ওয়াহিদ

তোমার মাঝে নামব আমি, তোমার ভেতর ডুব
তোমার মাঝে কাটব সাঁতার, ভাসবো আমি খুব
তোমার মাঝেই জীবন যাপন, স্বপ্ন দেখা , স্বপ্ন ভাঙ্গা


সারা নিশি ভিজব দুজন ছাদে ঝরা জলে
সবুজ সুখে করব কুজন নীল আকাশের তলে
পাজর দিয়ে আগলে রব তোমায় সারা জীবন


সূর্য চোঁবে রাতের অধর, ঝরবে নরম আলো
নামব তোমার চোখের ভেতর , বাসব অনেক ভালো
মনের সবুজ সূতো দিয়ে বুনবো অনেক স্বপন

Thursday

হৃদয়ে আমার বাংলাদেশ

হাবিব, আরফিন রুমি ও প্রদীপ কুমার
হৃদয়ে আমার বাংলাদেশ
স্বপ্ন আমার বাংলাদেশ
শান্তি আমার বাংলাদেশ
ও মা তুই......
আমার বাংলাদেশ !!!

স্বাধীনতার যুদ্ধে আছি
দোয়া করিস মা গো
তোর মুখে হাসি ফোটাবো
জাগো বাঙ্গালি জাগো

মা তোর খোকন
যেন ভয় না পায়
মরণের আগে এ
স্বাধীন করবো এ দেশ
বুকের যত রক্ত লাগে...

স্বাধীনতার যুদ্ধে আছি
দোয়া করিস মা গো
তোর জন্য শহীদ হবো
জাগো বাঙ্গালি জাগো......

মা তোর খোকন
যদি বাড়ি না ফেরে
স্বাধীনতার পরে

সবুজ লালের পতাকা
রাখিস বড় যত্ন করে

স্বাধীনতার যুদ্ধে আছি
দোয়া করিস মা গো
মায়ের দেশ মাকে দেব
জাগো বাঙ্গালি জাগো !!!!
(গানটি ডাউনলোড করুন )