Showing posts with label খালিদ. Show all posts
Showing posts with label খালিদ. Show all posts

Thursday

সরলতার প্রতিমা - খালিদ


তুমি আকাশের বুকে
বিশালতার উপমা
তুমি আমার চোখেতে
সরলতার প্রতিমা
আমি তোমাকে গড়ি
ভেঙ্গেচুড়ে শতবার
রয়েছো তুমি বহুদুরে
আমাকে রেখে ছলনায়
এ হৃদয় ভেঙে গেলে জানো কি তা
লাগে না লাগে না জোড়া
আমার পথে তোমার ছায়া
পড়লে আড়াল করে
থমকে সে যাবে জীবন গতি
সেকি তোমার অজানা
রয়েছো তুমি বহুদুরে
আমাকে রেখে ছলনায়
এ হৃদয় ভেঙে গেলে জানো কি তা
লাগে না লাগে না জোড়া
শ্রাবণ বেলায় তোমারই কথা
ভেবে বিষন্ন এ মন
আশার পথে দিয়েছি পাড়ি
যেথা তোমার বিচরন
রয়েছো তুমি বহুদুরে
আমাকে রেখে ছলনায়
এ হৃদয় ভেঙে গেলে জানো কি তা
লাগে না লাগে না জোড়া

সেদিনও আকাশে ছিলো চাঁদ - খালিদ


খালিদ
চাইম
সেদিনও আকাশে ছিলো চাঁদ
হৃদয়ের বন্ধরে ছিলে তুমি
আজ আমার আকাশে একরাশ কালো মেঘ
হৃদয়টা ধূ ধূ মরুভূমি
হায় প্রেম কেনো আসে
এই হৃদয়ের পাশে
কেন মন হারিয়ে যায় বিরহে
বিদায়ী জোছনায় বসে থাকা
স্বপ্নতুলি দিয়ে ছবি আঁকা
স্মৃতিগুলো তুমি মুছে নিলে
এক নিমিষে
নিঃশব্দ আর্তনাদ হয়ে
পরে আছি একা আমি
বেদনার বৃষ্টি ঝড়ে মনের গভীরে
জানতে পারবে না কভু তুমি

Tuesday

কোন কারনে (kono karone) - khalid

 খালিদ

কোন কারনে কোন কারনেই
ফেরানো গেলোনা তাকে
ফেরানো গেলোনা কিছুতেই
সে যে হৃদয় পথের রোদে
একরাশ মেঘ ছড়িয়ে
হারিয়ে গেল নিমিষেই
কি কারন যায় নি সে বলে
কি ভুল আমি করেছি ভুলে
অজস্রবার আমি ক্ষমা চেয়েছি নিজে জ্বলে
সে যে হৃদয় পথের রোদে
একরাশ মেঘ ছড়িয়ে
হারিয়ে গেল নিমিষেই
নিঃসীম আঁধারে পথ চলা
নিজের সাথেই কথা বলা
বিষন্নতা বন্ধু যখন চেতনাতে
সে যে হৃদয় পথের রোদে
একরাশ মেঘ ছড়িয়ে
হারিয়ে গেল নিমিষেই