Showing posts with label আরফিন রুমি. Show all posts
Showing posts with label আরফিন রুমি. Show all posts

Monday

Prithibir ak pashe Maa ke rekhe ( পৃথিবীর একপাশে মাকে রেখে ) By আরিফিন রুমি


পৃথিবীর একপাশে মাকে রেখে
অন্য পাশেও, মাকে রাখি
পৃথিবীর সব কথা ভূলে গিয়ে
ব্যাকুল প্রাণে, মাকে ডাকি
জীবনের সবখানে, সব গানে
মাকে ছাড়া, জীবনের নিলামে
মা হীন এলোমেলেও হৃদয়ে,
আর কোনও ঠিকানা
কেউ কি জানে?
ও...ও...হো......মা

মায়েরই মুখ দেখে দুঃখ ভুলি,
মায়েরই আঁচলে জীবন বুঝি।
যখনই দুরে যাই,
আড়ালে থাকি,
নিরবে চোখ মেলে মাকে খুঁজি।

মায়েরই পায়েতে স্বর্গ আছে,
স্বর্গ খুঁজিনা তাই অন্যখানে
মায়েরই কারনে বাঁচতে শেখা
দু চোখে মা, তুমি
জগৎ জানে
ও.....মা....মা......আ.....
ও.....মা....মা......আ.....


 
পৃথিবীর একপাশে মাকে রেখে
অন্য পাশেও,মাকে রাখি।
পৃথিবীর সব কথা ভূলে গিয়ে
ব্যাকুল প্রাণে, মাকে ডাকি।
জীবনের সবখানে, সব গানে
মাকে ছাড়া, জীবনের নিলামে।
মা হীন এলোমেলো হৃদয়ে,
আর কোনও ঠিকানা
কেউ কি জানে?
ও...ও...হো......মা.....

Na bola valobasha ( না বলা ভালবাসা ) - আরিফিন রুমি

আরফিন রুমি ও অর্নিক
 
মাঝে মাঝে সপ্ন দেখে অবাক কোনো রাতে
মাঝে মাঝে গল্প বলি নিজেই নিজের সাথে
ও মাঝে মাঝে ইচ্চে করে কষ্ট উড়াই হাওয়ায়
মাঝে মাঝে তোমায় সাজাই সকল চাওয়া পাওয়ায়

তুমি আমার না বলা ভালবাসা
এক সুরে বোনা এ হৃদয়ের শত আশা

মাঝে মাঝে ভাসে যে মন দুরের খেয়া ঘাটে
মাঝে মাঝে বুকের ভেতর একলা পথিক হাটে
মাঝে মাঝে ভাসাই যে মন দুরের খেয়া ঘাটে
ও মাঝে মাঝে বুকের ভেতর একলা পথিক হাটে
মাঝে মাঝে যাই যে ভুলে ভালবাসার মানে
মাঝে মাঝে দুঃখ ছোটে সুখের পিছুটানে

Thursday

প্রিয়তমা

কন্ঠঃ  আরফিন রুমি
কথাঃ জাহিদ আকবর
অ্যালবামঃ ভালোবাসি তোমায়



তোমার চোখে আকাশ আমার, চাঁদ উজাড় পূর্ণিমা
ভেতর থেকে বলছে হৃদয় তুমি আমার প্রিয়তমা।।
পথের শুরু থেকে শেষে যাবো তোমায় ভালোবেসে
বুকে আছে তোমার জন্য অনেক কথা জমা।

ভালোবাসি তোমায় কত দেখো হৃদয় খুলে
রাঙিয়ে দেবো তোমার পাঁজর মনের রঙিন ফুলে
ভালোবাসি তোমায় কত, দেখো হৃদয় খুলে
রাঙিয়ে দেবো তোমার পাঁজর মনের রঙিন ফুলে


তোমায় দেখার শেষ হবেনা দুচোখ বোজার আগে
আকাশ হয়ে জড়িয়ে রবো গভীর অনুরাগে
তোমায় দেখার শেষ হবেনা দুচোখ বোজার আগে
আকাশ হয়ে জড়িয়ে রবো গভীর অনুরাগে
তোমার চোখে আকাশ আমার চাঁদ উজাড় পূর্ণিমা
ভেতর থেকে বলছে হৃদয় তুমি আমার প্রিয়তমা।

হৃদয়ে আমার বাংলাদেশ

হাবিব, আরফিন রুমি ও প্রদীপ কুমার
হৃদয়ে আমার বাংলাদেশ
স্বপ্ন আমার বাংলাদেশ
শান্তি আমার বাংলাদেশ
ও মা তুই......
আমার বাংলাদেশ !!!

স্বাধীনতার যুদ্ধে আছি
দোয়া করিস মা গো
তোর মুখে হাসি ফোটাবো
জাগো বাঙ্গালি জাগো

মা তোর খোকন
যেন ভয় না পায়
মরণের আগে এ
স্বাধীন করবো এ দেশ
বুকের যত রক্ত লাগে...

স্বাধীনতার যুদ্ধে আছি
দোয়া করিস মা গো
তোর জন্য শহীদ হবো
জাগো বাঙ্গালি জাগো......

মা তোর খোকন
যদি বাড়ি না ফেরে
স্বাধীনতার পরে

সবুজ লালের পতাকা
রাখিস বড় যত্ন করে

স্বাধীনতার যুদ্ধে আছি
দোয়া করিস মা গো
মায়ের দেশ মাকে দেব
জাগো বাঙ্গালি জাগো !!!!
(গানটি ডাউনলোড করুন )