Showing posts with label মেঘদল. Show all posts
Showing posts with label মেঘদল. Show all posts

Tuesday

রোদের ফোটা - মেঘদল ( Roder Fota - Meghdol )

কথা/সুর – শিবু কুমার শীল

শূন্যতায় ডেকে গেছে
শহরের সব পথঘাট
ফিরবে না গতকাল জানি
ফিরবে না আগামীকাল।

তবু চাইছি তোমাকেই
তুলে নিতে অঞ্জলিতে
রোদের ফোঁটা।

শোন কবি, শোন কবিতা
ভাঙো দীর্ঘ মূর্ছনা।
রাখ এইখানে হাতটুকু
তবু চলে যেতে বোলো না।

শূন্যতায় ডুবে গেছে
শহরের বাকী ইতিহাস
ফিরবো না তুমি আর আমি
ফিরবো না হয়তো আবার।

শূন্যতার শোকসভা
শূন্যতার যত গান
দিলাম তোমার মুকুট
আমার যত অভিমান।

পাথুরে দেবী - মেঘদল ( Pathure Debi - Meghdol )

পাথুরে দেবীর পাতার পাখনা গায়ে
স্নানের জলে নিহত অগ্নিমাছ,
নৌকোমানুষ
সূর্যের দিকে যাই।
ট্রাফিক ভীড়ে সহস্র পঙ্খিরাজ।
আনমনা লোকটা
এখনো দাঁড়িয়ে একা
রোজকার রেলগাড়ি
রেলগাড়ি বিকেল,
ময়দানে লড়াই
মহিষে মহিষে আজ
খুন হবে কোজাগরি চাঁদ।
সিলিংয়ে ঝুলছে রূপবতী লাশ
মহাশূন্যের মত একা,
শহরে আজও বৃষ্টি হবে না তাই
কাঁচপোকাদের নেই দেখা।
জলজ ঘ্রাণের নুন
অনেকটা প্রাচীন
খোলসের মত আছে পড়ে,
করোটির ভেতরে জমাট অন্ধকার
অক্ষরগুলো শুধু ওড়ে।।

শহরবন্দি - মেঘদল ( Shohorbondi - Meghdol )

শহরবন্দি মেঘ, ঘুরে ঘুরে একা
আমাদের এই সুবর্ন নগরে
আমিও পেতেছি কান, শুনি বৃক্ষের ক্রন্দন
ধূসর রাজপথের প্রান্তরে।

চন্দ্রগ্রস্থ ভোর বড় বিদায় বিদায় (২)
তুমি এখনও দেখো সুর্যলোকের ভোর
তুমি গাইতেই পার গান, এই সুবর্ন নগরে
ভুলে যেতে পার ইতিহাস অর্থহীন নগরকালে। (২)

কেটে ফেলা গাছ ভুলে যাবে সব শোক
কিছু সবুজ পাতার ক্রন্দন তুলে রেখো(২)
ভেজা ভেজা চোখে কান্না লুকাতে পার
ভুলে যেতে পার চাইলেই বারবার
তুমি গাইতেই পার গান এই সুবর্ন নগরে
ভুলে যেতে পার ইতিহাস অর্থহীন নগরকালে। (২)

আমি হেটে যাই - মেঘদল ( Ami Hete Jai - Meghdol )

আমি হেটে যাই মেঘের কাছে


আমি হেটে যাই মেঘের কাছে, প্রশ্বাসে ছুয়েঁছি আকাশ দুঃখ ছুঁয়ে যায়
বাতাশে বাতাশে

আমার সকল পাপ ক্ষমা করে দিও তুমি মেঘ, ভালোবাসা হয়ো তুমি
পরজনমে

বুকের আকাশ খুলে দাঁড়িয়ে শূণ্যে, সকল শূণ্যতা চোখে নিয়ে
আমি হেটে যাই মেঘের কাছে

আমি হেটে যাই মেঘের কাছে

আকাশ মেঘে ঢাকা - মেঘদল ( Akash Meghe Dhaka - Meghdol )

আকাশ মেঘে ঢাকা
ঢেকে যায় সব রোদ
ছায়া ছায়া অন্ধকারে
উড়ে যায় সব বোধ
আকাশ মেঘে ঢাকা ...

উড়ে যায় বিষণ্ন পাখি
আমি একা জেগে থাকি
অন্ধকারের গান
উড়ায় না অভিমান
আমরা তবু জেগে থাকি
উড়ে যায় বিষণ্ন পাখি ...

চোখের জলে আগুন জ্বলে
বৃষ্টি তুমি জান কি?
চোখে চেতনায় অন্য আলো
স্তব্ধ সময় বোঝ কি?

আকাশ মেঘে ঢাকা
ঢেকে যায় সব রোদ
ছায়া ছায়া অন্ধকারে
উড়ে যায় সব বোধ
আকাশ মেঘে ঢাকা ...

চার চার চৌকো - মেঘদল

কথা/সুর – মেজবাউর রহমান সুমন


চার চার চৌকো জানালায়
আমায় দেখে হাতটা বাড়ায়

আকাশ দেখে দিচ্ছি ছুট
মাথার ভেতর শব্দজট
আমার চোখে লাগায় .....

আকাশ আমার আমি তোমার কাছে যাবো
আমার চৌকো আকাশ আমি তোমার

চেনা অচেনা - মেঘদল

চেনা অচেনা আলো আধারে
চলতি পথে কোনো বাসের ভীড়ে..।।
কালো ধোঁয়া ধোঁয়ার এই শহরে
হাটছি আমি একা রোদ্দুরে... আমি এক দিকভ্রান্ত পথিক
হারাই শুধু হারাই তোমার অরণ্যে...  
তবুও অজস্র ক্রন্দন মেখে
মত্ত হয়েছি ব্যর্থ প্রলাপে..।। বুনে চলেছি অশ্রু প্রপাত
এখানেই যেনো জীবন ধারাপাত... আমি এক দিকভ্রান্ত পথিক
হারাই শুধু হারাই তোমার অরণ্যে...


নৈশব্দে, অমৃতলোকে করেছি তোমায় রচনা
শব্দপ্রহর ফুরিয়ে গেলেই স্বপ্ন তুমি কামনা.. তবুও অজস্র ক্রন্দন মেখে
মত্ত হয়েছি ব্যর্থ প্রলাপে..।। বুনে চলেছি অশ্রু প্রপাত
এখানেই যেনো জীবন ধারাপাত... আমি এক দিকভ্রান্ত পথিক
হারাই শুধু হারাই তোমার অরণ্যে....
চেনা অচেনা আলো আধারে
চলতি পথে কোনো বাসের ভীড়ে..।। কালো ধোঁয়া ধোঁয়ার এই শহরে
হাটছি আমি একা রোদ্দুরে... আমি এক দিকভ্রান্ত পথিক
হারাই শুধু হারাই তোমার অরণ্যে...

নির্বাণ - মেঘদল

কিছু বিষাদ হোক পাখি
নগরীর নোনা ধরা দেয়ালে
কাঁচপোকা সারি সারি
নির্বাণ, নির্বাণ ডেকে যায় ।।

কিছু ভুল রঙের ফুল
ফুটে আছে আজ পথে
কিছু মিথ্যে কথার রং
আমাদের হৃদয়ে ।।

এখনও এখানে নীরবে দাঁড়িয়ে
অগণিত প্রতিশোধ জাগে আত্মার ভেতরে
কিছু মাতাল হাওয়ার দল
শোনে ঝোড়ো সময়ের গান
এখানে শুরু হোক রোজকার রূপকথা

কিছু বিষাদগ্রস্ত দিন
ছিলো প্রেমিকার চোখে জমা
আলো নেই, রোদ নেই, কিছু বিপন্ন বিস্ময়
ক্ষমাহীন প্রান্তর জুড়ে আমাদের বেঁচে থাকা

রঙ্গীন ফেরেশতা - মেঘদল

শিরোনামঃ রঙ্গীন ফেরেশতা
ব্যান্ডঃ মেঘদল
অ্যালবামঃ শহরবন্দি

মন গেছে মেঘের বাড়িতে
আকাশ দিয়েছে ডুব
মাতাল তারা রাতের সাথে
হেসেই হবে খুন(২)

আমার সারা গায়ে
তোমার শহরের ধূলো মেখে
চলছি বিপুল অন্ধকারে(২)

একি রাস্তায় একি পৃথিবীর জলে
জলছি বিপুল অন্ধকারে

মন গেছে মেঘের বাড়িতে
আকাশ দিয়েছে ডুব
মাতাল তারা রাতের সাথে
হেসেই হবে খুন

শহরের কাছে রেখেছি জমা
ময়লা জামার দাগ
রঙ্গীন ফেরেশতা উড়ে বসে ভাবনায়
চাঁদের ব্লেডে যাচ্ছে কেটে মুহুর্তু মুহুর্তু
রঙ্গীন ফেরেশতা উড়ে বসে ভাবনায়

একি রাস্তায় একি পৃথিবীর জলে
জলছি বিপুল অন্ধকারে
মন গেছে মেঘের বাড়িতে
আকাশ দিয়েছে ডুব
মাতাল তারা রাতের সাথে
হেসেই হবে খুন

আবার শহর - মেঘদল

শিরোনামঃ আবার শহর
ব্যান্ডঃ মেঘদল
অ্যালবামঃ শহরবন্দি

ঘুরেফিরে গান তোমাকে নিয়ে যত শত অভিমান
ঘুরেফিরে গান আবার শহর
ঘুরেফিরে গান তোমাকে নিয়ে যত শত অভিমান
ঘুরেফিরে গান
ঘুরেফিরে
ঘুরে ঘুরে
ঘুরেফিরে
ঘুরেফিরে গান তোমাকে নিয়ে যত শত অভিমান
ঘুরেফিরে গান

ভাবি শুধু ভাবনার এপিঠ-ওপিঠ
ভাবনাই শেষ
অকারনে তোমার মুখটাই যেন
কবিতার রেশ
শহরের বুকে বৃষ্টি জমাট
বৃষ্টিও চোখে
ঘুরে ঘুরে শহরজুড়ে
ফিরে আসি শেষে
ঘুরেফিরে গান তোমাকে নিয়ে যত শত অভিমান
ঘুরেফিরে গান

ভাবি শুধু সূর্যই তুমি তোমার
সূর্যই শেষ
অকারনে সেই আলোই যেন
বিষাদের রেশ
শহরের ছাদে মেঘ অবিরাম
রোদটাও পড়ে মুখে
ঘুরে ঘুরে শহরজুড়ে
ফিরে আসি শেষে
ঘুরেফিরে গান তোমাকে নিয়ে যত শত অভিমান
ঘুরেফিরে গান আবার শহর
ঘুরেফিরে গান তোমাকে নিয়ে যত শত অভিমান
ঘুরেফিরে গান
ঘুরেফিরে
ঘুরে ঘুরে
ঘুরে……

মুঠোফোন - মেঘদল

শিরোনামঃ মুঠোফোন
ব্যান্ডঃ মেঘদল (Meghdol)
অ্যালবামঃ শহরবন্দী

করতলে চিহ্ন মেঘের স্বর
লোকাল বাসে বাড়ি ফেরা প্রিয় মুখ
হৃদয়ের কাছে ব্যর্থ মুঠোফোন
দিন রাত্রি গুনগুন

হ্যালোজেন রোদ চিলতে বারান্দায়
টিকটিকি তাই বলছে ভবিষ্যত (২)

তোমার আমার যৌথ ডানা আর আকাশ (২)
আর কিছু অবিনাশী গান

হ্যালোজেন রোদ চিলতে বারান্দায়
টিকটিকি তাই বলছে ভবিষ্যত (২)

পলিথিনমোড়া আকাশ দিয়েছে ডুব
তোমরা রয়েছো যার যার জানালায় (২)
তোমার আমার যৌথ শামুকবাস
আর কিছু অবিনাশী গান

হ্যালোজেন রোদ চিলতে বারান্দায়
টিকটিকি তাই বলছে ভবিষ্যত……

Am………C…………..E7h
Korotole chinno Megher shor
Am……….C…………….G
local bus a bari fera priyo mukh
F………………..E……..E*A
Hridoy er kache bertho muthophone
C…….G……D
din ratri gungungun

Am……………F
Halogen rodh chilte baranday
C………G………..F
tiktiki tai bolche vobishoot…

Am……C……………….E
tomar amar joutho dana r akash
C…………G…….F
ar kichu obinashi gaan

Am…………….F
Halogen rodh chilte baranday
C…………G……F
tiktiki tai bolche vobishoot…

Am…………..C……………E7th
Polithin mora akash diyeche dub
Dm…………….A#…….C
Tomra royecho jar jar janalay
Am………..C…………E7th
tomar amar joutho shamukbash
Dm/F………..C………..E…
r kichu obinashi gaan

(Same again…)
Halogen rodh chilte baranday
tiktiki tai bolche vobishoot

নেফারতিতি - মেঘদল

যাচ্ছো চলে নেফারতিতি
বিষন্ন চুল উড়ছে হাওয়ায়
সবুজ আকাশ দূরে সরে যায়
পথের এখনো কিছুটা বাকি

এখনি নামবে সন্ধ্যা
পৃথিবীর পুরোনো পথে
ল্যাম্পোস্ট নতজানু
প্রার্থনায় একা দাঁড়িয়ে থাকে
এ…এহে…এ……এহে……হে…

হাত বাড়িয়ে ছুয়ে দিতে তুমি পারো না
একা চাঁদ চাঁদের কঙ্কাল
হেটে যেতে যেতে ভুল পথে তুমি থামো না
খুজো না উদার আকাশ
কিছু সূর্যবন্দী মেঘ
কিছু বিস্মরনের নদী
বয়ে যায় তোমার আত্মার কাছাকাছি
নেফারতিতি

যাবেই চলে চলে নেফারতিতি
বিষন্ন চুল উড়ছে হাওয়ায়
সবুজ আকাশ দূরে সরে যায়
শহরে আজো বৃষ্টি নেই
তোমার শঙ্খ শরীরে জলপদ্ম রেখা
এখনি যেওনা অন্ধকারে
আমাকে ফেলে একা………

কুমারী - মেঘদল

শিরোনামঃ কুমারী
ব্যান্ডঃ মেঘদল
অ্যালবামঃ শহরবন্দি

কুমারী উত্তর দাও তুমি
যে বাক্য অশ্রুত অন্ধকার
আমার হৃদয় প্রবল ঝোঁকে
চাপ দেয় তোমার হৃদয়ে
যদি কখনো দেখি
রুপান্তরে তোমার অস্থিরতা…
তবে সেই অস্থিরতায়
আমি তোমাকে প্রেমের আগে
তোমার প্রেমকে ভালোবাসি
আমি তোমাকে প্রেমের আগে
তোমার প্রেমকে ভালোবাসি

কুমারি বন্ধ চোখে ভাবো
আকাশ তোমার আঁচল (২)
তোমার চোখের নদীতে
বৃষ্টির যত গান
নীরবতার অপর পাড়ে মুখর
কলতান
তবে সেই অস্থিরতায়
আমি তোমাকে প্রেমের আগে
তোমার প্রেমকে ভালোবাসি

কুমারী উত্তর দাও তুমি
যে বাক্য অশ্রুত অন্ধকার
আমার হৃদয় প্রবল ঝোঁকে
চাপ দেয় তোমার হৃদয়ে
যদি কখনো দেখি
রুপান্তরে তোমার অস্থিরতা…
তবে সেই অস্থিরতায়
আমি তোমাকে প্রেমের আগে
তোমার প্রেমকে ভালোবাসি
আমি তোমাকে প্রেমের আগে
তোমার প্রেমকে ভালোবাসি
(( Meghdol plays all songs By D# Tune….))

D
kumari uttor daw tumi
G……………..A
je bakko ossruto ondhokar-
Bm………….G
amar hridoy probol jhoke
Em……………..G
chap dey tomar hridoye
Bm……
jodi kokhono dekhi
G…………………..Em.
Rupantore tomar osthirota
G………..A
tobe shei osthirota ei
G…………A
ami tomake premer age
D
tomar prem ke valobashi …
F#…Bm…………….G
kumari bondho chokh a vabo–
F#…Bm….G….A
akash tomar achol…
G………………A
tomar chokher nodite
D#…………D
brishtir joto gaan
G……….A………..A#
nirobotar opor pare mukhor
A
kolotan
G…………A
tobe shei osthirota ei
G……………..A
ami tomake prem er age
D……..
tomar prem k valobashi
(Same chord again…)
kumari uttor daw tumi

je bako asrutoo ondhokar
amar hridoy probol jhoke
chap dey tomar hridoye
jodi kokhono dekhi

rupantore tomar osthirota
tobe she osthirota ei
ami tomake prem er age tomar prem k valobashi…