Showing posts with label নচিকেতা. Show all posts
Showing posts with label নচিকেতা. Show all posts

Tuesday

একদিন স্বপ্নের দিন (হঠাৎ বৃষ্টি) - নচিকেতা

ছবি: হঠাৎ বৃষ্টি

একদিন স্বপ্নের দিন, বেদনার বর্ণ বিহীন
এ জীবনে যেন আসে এমনি স্বপ্নের দিন।।

সেই ভাবনায়, ভাবি মনে হয়, 

দুটি নয়নেতে ঘোর বর্ষা নামে
আসেনা ফাগুন, মনেতে আগুন,

এমন বিরহ জালায়, সৃতির মেলায়

কাটেনা আর দিন।।

একদিন হঠাৎ হাওয়া থামিয়ে আসা যাওয়া
প্রশ্নের জাল বুনে সুরু হয় চাওয়া পাওয়া।

আজ সুধু পথ চাওয়া, বিরহের গান গাওয়া
ভাবনার নদী বুকে, উজানেতে তরী বাওয়া।


সুধু সে গান ভোলে অভিমান, চোখে অকারণ, ঘোর বর্ষা নামে।।
 

যদি এ পথ ধরে, আমার এ মনের ঘরে,
চিঠি হয়ে অগোচরে, আসে কেউ চুপিসারে।


চাদের ঐ আলো হয়ে, আস মোর ভাঙ্গা ঘরে,
দেখা যায়, যায়না ছোঁয়া, যেন গান চাপা স্বরে।

যখন সময় ( Jokhon Somoy ) - নচিকেতা

শিরোনাম: Jokhon Somoy (যখন সময়)
অ্যালবাম: Ei Besh Bhalo Achi (এই বেশ ভাল আছি)

যখন সময় থমকে দাঁড়ায়
নিরাশার পাখি দু’হাত বাড়ায়

খুঁজে নিয়ে মন নির্জন কোন

কি আর করে তখন

স্বপ্ন স্বপ্ন স্বপ্ন

স্বপ্ন দেখে মন



যখন আমার গানের পাখি

শুধূ আমাকেই দিয়ে ফাঁকি

সোনার শিকলে ধরা দেয় গিয়ে

আমি শূন্যতা ঢাকি

যখন এঘরে ফেরে না সে পাখি

নিস্ফল হয় শত ডাকাডাকি

খুঁজে নিয়ে মন নির্জন কোন

কি আর করে তখন

স্বপ্ন স্বপ্ন স্বপ্ন

স্বপ্ন দেখে মন



যখন এমনে প্রশ্নের ঝড়

ভেঙ্গে দেয় যুক্তির খেলাঘর

তখন বাতাস অন্য কোথাও

শোনায় তার উত্তর

যখন আমার ক্লান্ত চরন

অবিরত বুকে রক্তক্ষরন

খুঁজে নিয়ে মন নির্জন কোন

কি আর করে তখন

স্বপ্ন স্বপ্ন স্বপ্ন

স্বপ্ন দেখে মন



যখন সময় থমকে দাড়ায়

নিরাশার পাখি দু’হাত বাড়ায়

খুঁজে নিয়ে মন নির্জন কোন

কি আর করে তখন

স্বপ্ন স্বপ্ন স্বপ্ন

স্বপ্ন দেখে মন