Showing posts with label কৃষ্ণকলি. Show all posts
Showing posts with label কৃষ্ণকলি. Show all posts

Wednesday

বন্ধু তোমার - কৃষ্ণকলি

এলবামঃ সূর্যে বাঁধি বাসা

বন্ধু তোমার চোখের মাঝে চিন্তা খেলা করে
বন্ধু তোমার কপাল জুড়ে চিন্তালোকের ছায়া
বন্ধু তোমার নাকের ভাজে চিন্তা নামের কায়া
বন্ধু আমার মন ভাল নেই
তোমার কি মন ভালো
বন্ধু তুমি একটু হাসো
একটু কথা বলো
বন্ধু আমার বন্ধু তুমি
বন্ধু মোরা ক’ জন
তবুও বন্ধু…… মন হলো না আপন ।।
বন্ধু আমার বুকের মাঝে বিসর্জনের ব্যথা
বন্ধু তুমি অমন করে যেও না আর একা
বন্ধু এসো স্বপ্ন আকি চারটা দেয়াল জুড়ে
বন্ধু এসো আকাশ দেখি পুরোটা চোখ খুলে
বন্ধু এসো জল এ ভাসি
বুক ভাসানোর সুখে
বন্ধু তোমার বন্ধু আমি
বন্ধু মোরা ক’ জন
তবুও বন্ধু….. ভাসি নাকো
আঁকি নাকো স্বপন ।।