Showing posts with label আইয়ুব বাচ্চু. Show all posts
Showing posts with label আইয়ুব বাচ্চু. Show all posts

Monday

চলো বদলে যাই - আইয়ুব বাচ্চু


সেই তুমি কেন এতো অচেনা হলে
সেই আমি কেন তোমাকে দুঃখ দিলেম
কেমন করে এতো অচেনা হলে তুমি
কিভাবে এতো বদলে গেছি এই আমি
ও বুকেরও সব কষ্ট দুহাতে সরিয়ে
চলো বদলে যাই
তুমি কেন বোঝ না
তোমাকে ছাড়া আজ আমি অসহায়
আমার সবটুকু ভালোবাসা তোমায় জুড়ে
আমার অপরাধ ছিল যতো তোমার কাছে
তুমি ক্ষমা করে দিও আমায়

কতরাত আমি কেঁদেছি
বুকেরই গভীরে কষ্ট নিয়ে
শূণ্যতায় ডুবে গেছি আমি
আমাকে তুমি ফিরিয়ে নাও

কতবার ভেবেছি ভুলে যাবো
তারও বেশী মনে পড়ে যায়
ফেলে আসা সেই সব দিনগুলি
ভুলে যেতে আমি পারিনা

মাধবী - এল আর বি

চোখে সানগ্লাস ঠোঁটে হাসি
বাঁকা হাসি
তার সব কিছুতেই বড় বেশী
বাড়াবাড়ি
যে চায় সে পায় মাধবী
নয় ফুল নয় লতা মাধবী
সে নষ্ট নারী

রাতের আঁধারে তাকে শুধু দেখা যায়
লাল নীল নানান রঙের গাড়িতে
দিনের আলোতে তাকে মিশে যেতে দেকা যায়
সবার সাথে সবার সাথে
কখন কোথায় সে যে কার
সে নিজেও তা জানে না
সে শুধু জানে দেহের বিনিময়ে
খাদ্য চাই খাদ্য চাই
যে চায় সে পায় মাধবী
নয় ফুল নয় লতা মাধবী
সে নষ্ট নারী

তাকে সমাজ সভ্যতা এড়িয়ে চলে
আইনের শেকল তার পেছনে চলে
ধরা পরে ছাড়া পায় ফিরে আসে আবার
মানুষের কাছে , মানুষের কাছে
নষ্ট নারী কেন তারে বলে
সে নিজেও তা জানে না
সে শুধু জানে দেহের বিনিময়ে
খাদ্য চাই খাদ্য চাই
যে চায় সে পায় মাধবী
নয় ফুল নয় লতা মাধবী
সে নষ্ট নারী

নষ্ট সে হয়েছে কাদের ইশারায়
দুঃখ অভাব আর ক্ষুধারই জ্বালায়
নষ্ট পুরুষ সব কাছে চলে আসে
তাদের দুচোখে লোভী দৃষ্টি ভাসে
মাধবী জানে না কেমন করে
বদলে গেছে সে নষ্ট নারীতে
সংসার শান্তি এসব কিছু আর
নিলো না মাধবীকে আপন করে
যে চায় সে পায় মাধবী
নয় ফুল নয় লতা মাধবী
সে নষ্ট নারী

সময়ের আগে তাকে চলে যেতে হয়
প্রানহীন দেহখানি পৃথিবীতে রয়
নষ্ট পুরুষ সব তাকে ভুলে যায়
নতুন নষ্টা নারী পাবারই আশায়
মাধবীর মরনে কারো ব্যথা নেই
মরনের কষ্ট মাধবী জানে
মাধবীর দেহখানি জঞ্জাল হয়ে
চলে যায় কোন এক অজানায়
আজ বলি একসাথে মাধবী
নয় ফুল নয় লতা মাধবী
সে নষ্ট নারী

দুঃখ কষ্ট যার ছিলো সারি সারি
মাধবী

ঘুমন্ত শহরে - আইয়ুব বাচ্চু

 ঘুমন্ত শহরে রূপালী রাতে
স্বপ্নের নীল চাদর বিছিয়ে
কষ্টের শীতল আবরণ জড়িয়ে
আমি আছি আছি তোমার স্মৃতিতে
ভালোবাসার সরল বাঁধন ছিঁড়ে
চলে গেছ এই হৃদয়টাকে ভেঙে
তুমি আমি একই শহরে
তবুও একাকী ভিন্ন গ্রহে

মনে পড়ে সেই নিয়ন জ্বলা রাতে
অনন্ত প্রেম দিয়েছি উজার করে
নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে
পথে হেঁটেছি বাঁধা দুটি হাতে
দূর আঁধারের ভালোবাসায় হারাতে
ছুটেছিলাম সেই রূপালী রাতে

এই রাতে সব প্রেম হারিয়েছি অকারণে
নিশি ব্যস্ত মানুষ হয়েছি কেমনে
সমুদ্র কোলাহলের মনে অবিরাম ক্ষণে
নগরের যত বিষাদ আমাকে ভর করে
দরজার চৌকাঠকে পিঁড়ি বানিয়ে
বিনিদ্র জেগে আছি এই রূপালী রাতে

ফেরারী এই মনটা আমার - এল আর বি

ফেরারী এই মনটা আমার
মানে না কোনো বাঁধা
তোমাকে পাবারই আশায়
ফিরে আসে বারেবার

কখনো ভাবিনি আমি
ব্যথা দিয়ে তুমি চলে যাবে
কি জানি কি ভুল ছিল আমার
আমাকে কেন গেলে কাঁদিয়ে
তাই আমি ফিরে আছি বারেবার

যে পথে হারিয়েছি তোমায়
সেই পথে খুঁজে আমি যাব
অভিমান করে থেকো না
অপবাদ দিয়ে যেও না
তাই আমি ফিরে আছি বারেবার

Tuesday

ওই রাত ঘুমালো ওই চাঁদ ঘুমালো (oi rat ghumalo) - ayub bacchu

আইয়ুব বাচ্চু

ওই রাত ঘুমালো, ওই চাঁদ ঘুমালো
নিভে গেছে একে একে সব আলো
আমি জেগে আছি একা,
ঘুম নেই চোখে, ঘুম নেই চোখে।
এ জীবন আমার এলোমেলো।
নিশ্চুপ রাত কাটে একা নীরবে,
অসহ্য কষ্টে ঝড় উঠে বুকে
দুঃখ গড়িয়ে পড়ে শুধু দুচোখ বেয়ে
আসে নাতো ঘুম, শুধু যায় ফাঁকি দিয়ে।
আমি জেগে আছি একা,
ঘুম নেই চোখে, ঘুম নেই চোখে।
এ জীবন আমার এলোমেলো।
ফুরাবে রাত জানি আলো আসবে,
নিঝুম স্বপ্নেরা ফিরে যাবে নীড়ে
ঘুম ভেঙে ব্যস্ততা জেগে উঠবে,
শুধু দুঃখ আমার কাছে আসে বারে বারে।
আমি জেগে আছি একা,
ঘুম নেই চোখে, ঘুম নেই চোখে।
এ জীবন আমার এলোমেলো।

কষ্ট কাকে বলে (koshto kake bole) - ayub bacchu

আইয়ুব বাচ্চু

আমার একটা নির্ঘুম রাত
তোমার হাতে তুলে দিলেই
বুঝতেই তুমি কষ্ট কাকে বলে,
কষ্ট কাকে বলে।
আমার নষ্ট হওয়ার একটা পলক
নিজের চোখে তুলে নিলেই
বুঝতেই তুমি কষ্ট কাকে বলে।
আমার দীর্ঘঃশ্বাসের একটা স্রোতে
তোমার সুখের তরী ভাসালেই
বুঝতেই তুমি কষ্ট কাকে বলে।