Showing posts with label ওল্ড স্কুল. Show all posts
Showing posts with label ওল্ড স্কুল. Show all posts

Wednesday

নিখোঁজ ঈশ্বর অথবা এক বন্ধুর খোঁজে - ওল্ড স্কুল

কন্ঠঃ মোবাশ্বের চৌধুরী
কথাঃ আহসানুস সাকিব



হয়তো আমি হারিয়েছি পথ
হয়তো আমি একা
প্রতিটি মোরে খুজছি তবু
হয়তো হবে দেখা(২)

হয়তো এখন গরম ভীষণ
শার্টটা ভেজা ঘামে
তবু হাতে শুকনো আছে
স্বপ্নভরা খামে
হয়তো আজও মেঘ করেছে
হয়তো আজও মেঘ করেছে
হবে না বৃষ্টি তবু

এসো আমার শহর জুড়ে
নেমে এসো প্রাণে
এসো আমার রাস্তা জুড়ে
অসহ্যকর জ্যামে
এসো তুমি ঐ ভিকারীর
এসো তুমি ঐ ভিকারীর
বাড়িয়ে দেওয়া হাতে
ফুঠপাথে ঘুমিয়ে থাকা
টোকাই ছেলের রাতে

হয়তো তুমি রাগ করো না
তবুও তুমি একা
ঠিক করেছো এই আমাকে
আর দেবেনা দেখা
হয়তো তুমি চাইছো ভীষণ
আমায় ফাঁকি দিতে
আমায় ভীষণ একা করে
পথে ঠেলে দিতে
বেশ করেছ, হাঁটছি নাহয়
বেশ করেছ, হাঁটছি নাহয়
কয়েকটা দিন খুজে
তবু তুমি এসো আবার
পথিক বন্ধু সেজে

Monday

আজ রাতে কোনো রুপকথা নেই - ওল্ড স্কুল

কথাঃ আহসান সাকিব

চাঁদমামা আজ বড্ড একা
বড় হয়েছি আমি
রোজ রাতে আর হয়না কথা
হয়না নেয়া আমি


রোজ রাতে আর চাঁদের বুড়ি
কাটেনা চরকা রোজ
ও বুড়ি, তুই আছিস কেমন
হয়না নেওয়া খোঁজ


কোথায় গেলো সে রুপকথার রাত
হাজার গল্প শোনা
রাজার কুমার, কোটাল কুমার, পঙ্খীরাজ
সে ঘোড়া


কেড়ে নিলো কে সে আজব সময়
আমার কাজলা দিদি
কে রে তুই, কোন দৈত্যদানো
সব যে কেড়ে নিলি


কেরে তুই, কেরে তুই
সব সহজ শৈশবকে
বদলে দিলি
কিছু যান্ত্রিক বর্জ্যে


তুই, কে রে তুই
যত বিষাক্ত প্রলোভনে
আমায় ঠেলে দিলি
কোনো এক ভুল স্রোতে


আলাদিন আর জাদুর জীনি
আমায় ডাকছে শোনো
ব্যস্ত আমি ভীষণ রকম
সময় যে নেই কোনো


আলীবাবার দরজা খোলা
চল্লিশ চোর এলে
সিনবাদটা, একলা বসে
আছে সাগর তীরে


সময়টা আজ কেমন যেন
বড় হয়ে গেছি আমি
তারাগুলো আজও মেঘের আড়াল
কোথায় গিয়ে নামি