Showing posts with label মিনার. Show all posts
Showing posts with label মিনার. Show all posts

Wednesday

জানি তুই - মিনার

 এ্যালবামঃ ডানপিটে

জানি তুই একলা পথের পথিক হয়ে হাঁটবি না
জানি তুই আমায় ভালোবাসবি না
জানি তুই একটা গানের গায়েন হয়ে গাইবি না গান
জানি তুই স্বপ্ন হয়ে হাসবি না

জানি তুই রৌদ্র হয়ে আকাশটাকে ছুঁয়ে দিবি
বৃষ্টি হয়ে ঝরে পড়বি
চিলেকোঠার ঐ বারান্দাটাতে দাঁড়িয়ে
ঘুম ভাঙানোর গান গাইবি

জানি তুই জোছনা রাতে চুপটি বসে থাকবি না
জানি তুই একলা বসে কাঁদবি না
জানি তুই অন্ধকারের অন্ধ ঘরের একটি কোণে
নিঃস্ব হয়ে জেগে থাকবি না
জানি তোর কষ্টগুলো অশ্রু হয়ে ঝরবে শুধু
স্বপ্ন হয়ে গান গাইবে না

চিলে ধরা ভালোবাসা একলা পড়ে রইবে জানি
মেঘেদের দল ছুটে চলবে না…..

সাদা - মিনার

এ্যালবামঃ ডানপিটে

তুমি চাইলে বৃষ্টি, মেঘও ছিল রাজী
অপেক্ষা সুদূর বর্ষনের,
মাতাল হাওয়া বইছে, দুরে পাখি গাইছে গান
বৃষ্টি তোমার আহবান ||


সাদা বঙের স্বপ্নগুলো দিল নাকো ছুটি
তাইতো আমি বসে একা,
ঘাসফুলেদের সাথে আমি একাই কথা বলি
ঘাসফুলগুলো সব ছন্নছাড়া ||


তুমি চাইলে জোছনা, স্বপ্নীল কোনো এক রাতে
আকাশটা ঘিরে প্রার্থনা,
চাঁদটা বলবে হেসে, জোছনা এলে শেষে
জানিও তোমার অভ্যর্থনা ..


সাদা রঙের স্বপ্নগুলো দিল নাকো ছুটি
তাইতো আমি বসে একা,
ঘাসফুলেদের সাথে আমি একাই কথা বলি
ঘাসফুলগুলো সব ছন্নছাড়া ..

Thursday

আরও একটু দূরে

কন্ঠঃ মিনার/তাহসান
কথাঃ মিনার
সুরঃ মিনার/তাহসান
অ্যালবামঃ আড়ি
সঙ্গীতায়োজনঃ তাহসান

আরও একটু দূরে দূরে
কোন পথ হারা সুরে
তুমি এক ভবঘুরে ঘুরবেই
কোন ক্লান্ত দুপুরে
এই ব্যস্ত শহরে
জানি ঘুম ভেঙ্গে ঘরে ফিরবেই
ঐ হাড়কাঁপা শীতে
আর কাঠপোড়া রোদে
জানি ভুল ভরে গানটা গাইবেই
তবু একবার মনে রেখো
যতটাই দূরে থাকো
সেই রাত জাগা ফানুস উড়বেই
জানি অবুঝ মনের কোণে
কোন নিরব প্রহর গুনে
ফেরারী দখিন হাওয়া বইবেই
বোহেমিয়ান এক বিকেলে
আর ভুলের অন্তমিলে
জানি ভালোবাসার হিসেব মিলবেই
ঘাসফড়িং যান উড়ে উড়ে ছন্নছাড়া
কাকডাকা ভোরে স্বপ্নরা দিশেহারা
একদিন জানি বিবাগী বেহায়া বাতাস ডাকবেই