Showing posts with label মিতালী মুখার্জী. Show all posts
Showing posts with label মিতালী মুখার্জী. Show all posts

Thursday

দিন কি রাতে

তপন ও মিতালী

দিন কি রাতে সাজ প্রভাতে
তোমারি আছি এই তো
তুমি ছাড়া জীবনে আমার
কিছু চাওয়ার নেই তো
জীবন বল মরন বল
তুমি আমার সেই তো।।

সামনে রেখিও দুচোখে দেখিও
এক পলকের আড়াল হলে
কাটে না যে ক্ষণ
ও কাছে না এলে গো
বুকে না পেলে গো
হৃদয় আমার কেঁদে মরে
ভরে না তো মন
তোমার মাঝে……..
তোমার মাঝে হারিয়ে খুঁজি
নতুন আমার এইতো
দিন কি রাতে সাজ প্রভাতে
তোমারি আছি এই তো

লজ্জা কিবা আর
তুমি তো আমার
বুকের ভিতর রাখা
ওগো সুখের অলঙ্কার সুখের অলঙ্কার
ও তোমাকে যে চেয়েছি
তোমাকে পেয়েছি
এর চেয়ে বড় আছে
কি আমার অহংকার
সারাটি জীবন কেটে যাবে
স্বপ্ন সাজা এইতো
দিন কি রাতে সাজ প্রভাতে
তোমারি আছি এই তো।

 (গানটি ডাউনলোড করুন)