Showing posts with label শাহ আব্দুল করিম. Show all posts
Showing posts with label শাহ আব্দুল করিম. Show all posts

Thursday

মনের দুঃখ কার কাছে জানাই - শাহ আব্দুল করিম


মনের দুঃখ কার কাছে জানাই
গরিব কুলে জন্ম আমার আজও তা মনে পরে
ছোটবেলা বাস করিতাম ছোট্ট এক কুঁড়ে ঘরে
দিন কাটিতো অর্ধাহারে রোগে কোন ঔষধ নাই
মনের দুঃখ কার কাছে জানাই
মনে ভাবি তাই
মনের দুঃখ কার কাছে জানাই
এক সঙ্গে জন্ম যাদের ১৩২৮ বাংলায়
আনন্দে খেলে তারা ইস্কুলে পড়িতে যায়
আমার মনের দুর্বলতায় একা থাকা ভালো পাই
মনের দুঃখ কার কাছে জানাই ।।
পিতা-মাতার ছেলে সন্তান একমাত্র আমি ছিলাম
জীবন বাঁচাবার তাগিদে প্রথম চাকরিতে গেলাম
মাঠে থাকি গরু রাখি ঈদের দিনেও ছুটি নাই
মনের দুঃখ কার কাছে জানাই ।।
সব-সময় গান গাইতাম মনের এই স্বভাব ছিলো
আমাকে নয় গানকে তখন অনেকেই বাসত ভালো
রাগ-রাগিণী ভালো ছিলো রচনা করিয়া যাই
মনের দুঃখ কার কাছে জানাই ।।
চাকরি যখন ছেড়ে দিলাম হাতে নিলাম একতারা
দিবা-রাত্র গান গাই লোকে বলে বেশরা
উদাস মনের চিন্তা-ধারা মন যাহা চায় তাহা গাই
মনের দুঃখ কার কাছে জানাই ।।
গ্রামের মুরব্বি আর মোল্লা সাহেবের মতে
ধর্মীয় আক্রমন এলো ঈদের দিনে জামাতে
দোষী হই মোল্লাজির মতে পরকালেও মুক্তি নাই
মনের দুঃখ কার কাছে জানাই ।।
নিষেধ-মানা না মানিয়া কুলের বাহির হইলাম
একতারা সঙ্গে নিয়া ঘর-বাড়ি ছেড়ে দিলাম
ঘর-ছাড়া বাউল সাজিলাম সকলেরই ”করিম ভাই”
মনের দুঃখ কার কাছে জানাই ।।

Wednesday

যা দিয়েছো তুমি আমায় (Ja Diyecho Tumi Amay ) - Shah Abdul Karim


শাহ আব্দুল করিম
যা দিয়েছো তুমি আমায় কি দেব তার প্রতিদান
মন মজালে ওরে বাউলা গান
আমার, মন মজালে ওরে বাউলা গান
অন্তরে আসিয়া যখন দিলে তুমি ইশারা
তোমার সঙ্গ নিলাম আমি সঙ্গে নিয়া একতারা
মন মানেনা তোমায় ছাড়া তোমাতে সঁপেছি প্রাণ
মন মজালে ওরে বাউলা গান ।।
কি করে পাবো তোমারে তাই ভাবি দিন-রজনী
মনের ভাব প্রকাশ করি কথায় দিয়ে রাগিণী
এস্কে দিল-দরিয়ার পানি ভাটি ছেড়ে বয় উজান
মন মজালে ওরে বাউলা গান ।।
কত গান গেয়ে গেলেন যারা মরমী কবি
আমি তুলে ধরি দেশের দুঃখ-দুর্দশার ছবি
বিপন্ন মানুষের দাবি করিম চায় শান্তির বিধান
মন মজালে ওরে বাউলা গান ।।

Thursday

কেন পিড়িতি বাড়াইলা রে বন্ধু

কন্ঠঃ শাহ আব্দুল করিম
কথাঃ শাহ আব্দুল করিম
সুরঃ শাহ আব্দুল করিম

কেন পিড়িতি বাড়াইলা রে বন্ধু
ছেড়ে যাইবা যদি
কেমনে রাখিব তর মন
আমার আপন ঘরে বাদী রে বন্ধু
ছেড়ে যাইবা যদি
পাড়া পড়শী বাদী আমার
বাদী কালন নদী
মরম-জ্বালা সইতে না’রি
দিবানিশি কাঁদি রে বন্ধু
ছেড়ে যাইবা যদি
কারে কি বলিব আমি
নিজে অপরাধী
কেঁদে কেঁদে চোখের জলে
বহাইলাম নদী রে বন্ধু
ছেড়ে যাইবা যদি
বাউল আব্দুল করিম বলে
হল এ কী ব্যাধি
তুমি বিনে এ ভুবনে
কে আছে ঔষধি রে বন্ধু
ছেড়ে যাইবা যদি
কেন পিড়িতি বাড়াইলা রে বন্ধু
ছেড়ে যাইবা যদি