Showing posts with label টেলিফিল্মের গান. Show all posts
Showing posts with label টেলিফিল্মের গান. Show all posts

Tuesday

ভালবাসি তাই ভালবেসে যাই

 ভালবাসার আকাশ এখানে
অসীম নীল
ডানা মেলে উড়ে যায়,
স্বপ্নের গাঙচিল
স্নিগ্ধ সকাল, তার প্রতীক্ষায়, ক্লান্ত দুপুর থমকে দাড়ায়

এই দিগন্ত চোখের সীমানায়
কেউ কি ডাকে নিশ্চুপ গভীর মায়ায়
লালচে সন্ধ্যায় সে মায়াবী সুর
এই জোছনা রাতে হাত রেখে হাতে
হেটে চলা বহুদূর

এই দিগন্ত চোখের সীমানায়
কেউ কি ডাকে নিশ্চুপ গভীর মায়ায় ।।

আমি দু-হাত ভরে নিলাম মায়াবী
অজস্র ভালোবাসায়
শুনিয়ে আজ বলছি তোমাকে 
ভালবাসি তাই ভালবেসে যাই

Thursday

কিছু কিছু নম্বর থেকে [ Kichu Kichu No Theke ] [ Lyrics ]


Amader Golpo Telefilm Song Kichu Kichu No. Thekhe R Asbe Na Phone [কিছু কিছু নম্বর থেকে আর আসবেনা ফোন]


Lyrics:

কিছু কিছু নাম্বার থেকে,
আর আসবেনা কোন ফোন।
কিছু কিছু এস এম এস পড়ে,
আর হাসবে না এই মন।
কোন কোন ঠিকানায়,
লিখবোনা কোন চিঠি
কোন কোন গলি তে,
করবে না মন হাটা হাঁটি।
কিছু কিছু নাম্বার থেকে,
আর আসবেনা কোন ফোন।

খুঁজবো না আমি খুঁজবেনা এই মন খুঁজবেনা এই চারপাশ
কখনো রঙিন কখনো ধূসর কখনো নীল আকাশ।
জেনেছি আমি জেনেছে মন জেনেছে এই চারপাশ
যাবেনা ফিরানো তবু ফিরানো মিলছে আশ্বাস।
অনেক আড্ডায় অনেক হাঁসিতে হয়না খোঁজা সেই মন
হারানোর বেদনায় পিছে ফেলে সমসাময়িক সুখ।
অনেক একায় অনেক ভিতরকে খুজে ফিরি
একটু দাঁড়া আসছি আমি না হয় হচ্ছে একটু দেরি।

কিছু কিছু নাম্বার থেকে,
আর আসবেনা কোন ফোন।
কিছু কিছু এস এম এস পড়ে,
আর হাসবে না এই মন।
কোন কোন ঠিকানায়,
লিখবোনা কোন চিঠি
কোন কোন গলি তে,
করবে না মন হাটা হাঁটি।
কিছু কিছু নাম্বার থেকে,
আর আসবেনা কোন ফোন।

ডাউনলোড