Showing posts with label উপল. Show all posts
Showing posts with label উপল. Show all posts

Thursday

জীবন গেলো

কন্ঠঃ উপল
কথাঃ উপল
অ্যালবামঃ ফুয়াদ ফিচারিং ক্রমান্বয়

জীবন গেল তোমার খোঁজে
বন্ধু তুমি কই
আশায় আশায় দিন গুইনাছি
বন্ধু তুমি কই (২)
বসন্তেরও এমন দিনে
বসন্তেরও এমন দিনে
বন্ধু তুমি কই
জীবন গেল তোমার খোঁজে
বন্ধু তুমি কই
আশায় আশায় দিন গুইনাছি
বন্ধু তুমি কই
আষাঢ় মাসে আমার চোঁখে জমেছিল মেঘ
আঁধার কালো আকাশ টাও কেঁদেছে অনেক(২)
জল শুকিয়ে মনের নদী মরুভূমি সই
বসন্তেরও এমন দিনে
বসন্তেরও এমন দিনে
বন্ধু তুমি কই
জীবন গেল তোমার খোঁজে
বন্ধু তুমি কই
আশায় আশায় দিন গুইনাছি
বন্ধু তুমি কই
ভালবাসার মুল্য কত আগে বুঝিনাই
অমুল্য সে মানিক রতন কোত্থায় খুঁজে পাই (২)
মন পুড়িয়ে গেলো পাখি গহীন বনে কই
বসন্তেরও এমন দিনে
বসন্তেরও এমন দিনে
বন্ধু তুমি কই
জীবন গেল তোমার খোঁজে
বন্ধু তুমি কই
আশায় আশায় দিন গুইনাছি
বন্ধু তুমি কই

তোর জন্য বন্য

কন্ঠঃ উপল
কথাঃ উপল
মিউজিকঃ ফুয়াদ
অ্যালবামঃ বন্য 

তোর জন্য আমি বন্য, মাতাল অনুভব;
জুড়ে সব শূণ্য শুধু দৈন্য, তুই নিখোজ অচিনপুরে।(২)
শপথ নিলাম, তোকেই রাণী, করবো নিশ্বয়ই এই রাজত্বে;
খুজে দেখিস আমার মতো পাবিনা কেউ স্বর্গ মর্ত্যে।(২)
তোর জন্য আমি বন্য, মাতাল অনুভব;
জুড়ে সব শূণ্য শুধু দৈন্য, তুই নিখোজ অচিনপুরে।
দেখেছি যা দেখার ছিল, এই মনের আয়নায়;
অবিরত আনাগোনা বৃথা সেকি হায়।
আমি ভেবে ভেবে মরি, তোর মনে আছে কি;
দিশেহারা আমি যে তোর প্রেমে পড়েছি।
অভিমানে দূরে আমি হারাবো যখন,
ভালবাসার মৃত্যু হলে করোনা বারণ।
শপথ নিলাম, তোকেই রাণী, করবো নিশ্বয়ই এই রাজত্বে;
খুজে দেখিস আমার মতো পাবিনা কেউ স্বর্গ মর্ত্যে।(২)
তোর জন্য আমি বন্য, মাতাল অনুভব;
জুড়ে সব শূণ্য শুধু দৈন্য, তুই নিখোজ অচিনপুরে।
ডুবে থাকিস বৃথা যতো, ঐ নষ্ট ভাবনায়;
ইপ্সিত পন্যে স্বপ্ন দেখা ব্যর্থ জীবনটায়
আমি পাল্টে দিতে পারি, তোর চোখের ঐ রং;
নরম রংয়ে ভালবাসা পবিত্র ভীষণ।
অভিমানে দূরে আমি হারাবো যখন,
ভালবাসার মৃত্যু হলে করোনা বারণ।
শপথ নিলাম, তোকেই রাণী, করবো নিশ্বয়ই এই রাজত্বে;
খুজে দেখিস আমার মতো পাবিনা কেউ স্বর্গ মর্ত্যে।(২)
তোর জন্য আমি বন্য, মাতাল অনুভব;
জুড়ে সব শূণ্য শুধু দৈন্য, তুই নিখোজ অচিনপুরে।
শপথ নিলাম, তোকেই রাণী, করবো নিশ্বয়ই এই রাজত্বে;
খুজে দেখিস আমার মতো পাবিনা কেউ স্বর্গ মর্ত্যে।(২)
তোর জন্য আমি বন্য, মাতাল অনুভব;
জুড়ে সব শূণ্য শুধু দৈন্য, তুই নিখোজ অচিনপুরে।

মেয়ে

কন্ঠঃ উপল
অ্যালবামঃ Variation No.25.2 – Fuad

পুরোনো মমের আলোয় জ্বলে যদি একটা স্বপ্ন
বিমোহিত সুরে ভাসবো সুখি বরষার জলে আত্মমগ্ন
একা একা দিন কাটে না মনের ভেতর অঘটন
কতকাল বেধে রাখবো সে ভয় বরষার জলে কান্না শোনো
মেয়ে ফিরে এসো… এসো না ফিরে (২)
এসোনা ফিরে
সময় হলেই এপথ সেপথ কোথাও খুঁজে পবেনা
স্বপ্নেরা সব মন ভেঙ্গেছে সুখ কেড়েছে ঠিকানা(২)
মেয়ে ফিরে এসো… এসো না ফিরে (২)
ফিরে যদি আসো কন্যা পথ হারানো দৈবলোকে
দুচোখ বেয়ে আলোর বন্যা তোমার আমার আর্দ্র বুকে