Showing posts with label নোভা. Show all posts
Showing posts with label নোভা. Show all posts

Thursday

রাখাল ছেলে - নোভা


ব্যান্ড – নোভা
এলবাম – আহ্বান
সন্ধ্যে হলে ঘরে ফিরে এসে
ধূলোয় মলিন আর ক্লান্ত দেহে
সাঁঝের আকাশটার রক্তিম মুখ
দেখবে দাড়িয়ে রাখাল ছেলে
ও রাখাল ছেলে রাখাল ছেলে
একটু দাড়াও
তোমার না বলা কথা বলে যাও
ভাই বোন আপন কেউ নাই আমার
ছোট্ট কুটির মাটির বাসন
সঙ্গী সাথি আর
বাঁশের বাঁশি বিষের জ্বালা
দুঃখ আমার গলার মালা
তুমি শুনবে কি গো তাও
তুমি একটু ফিরে চাও
দুপুরের খর রোদে জ্বলে মোর গা
ঘরে ফেরা পথিকেরা শুধু ফিরে চায়
গাঁথবো সেদিন সুখের মালা
আসবে জীবন সাঁঝের বেলা
কবে আমায় বলে যাও
আমার শেকল ভেঙ্গে দাও
সন্ধ্যে হলে ঘরে ফিরে এসে
ধূলোয় মলিন আর ক্লান্ত দেহে
সাঁঝের আকাশটার রক্তিম মুখ
দেখবে দাড়িয়ে রাখাল ছেলে
ও রাখাল ছেলে রাখাল ছেলে
একটু দাড়াও
তোমার না বলা কথা বলে যাও

সজনী সাঝেরও তারা হয়ে - নোভা


ব্যান্ড – নোভা
এ্যলবাম – আহবান
সজনী সাঝেরও তারা হয়ে
আমার আকাশে এলে
পাশে চাঁদ তবুও তোমার আলো
হৃদয় আমার কেড়ে নিলে
কেন আমার আকাশে এলে
শিমুলেরও ঝর-ঝর্নাতে
ছবি হয়ে যেতে তুমি
আমারো পাশে
অলসও দুপুর অতীত হয়ে
সন্ধ্যা যখন নেমে আসে
লাজ রাঙা চোখে
তুমি কি বলে গেলে
কেন আমার আকাশে এলে
মিছে আলো আর আলেয়ায়
বাঁধা কেন ছিলে তুমি আমারো হিয়ায়
তোমারো আঁধার কালো দুটি চোখ
জীবন প্রদীপ জ্বেলে ডাকে
চোখেরও জলে
যদি দীপ নিভে দিলে
কেন আমার আকাশে এলে

Wednesday

স্বপ্নরানী - নোভা


এলবামঃ স্কুল পলাতক মেয়ে
স্বপ্ন রানী ঘুম ঘুম মালা নিয়ে
রাতজাগা পাখি হয়ে এসো
রাধা সাজিয়ে রাখবো এ মন্দিরে
পুজা দেবার ছলে শুধু দেখবো
ঘুম জড়িয়ে যদি আঁখি নিভে যায়
বৃষ্টিঝরা চোখে দিও আমায়
শুধু দেখবো ওহো দেখবো তোমায়
কথা দিলাম
রঙধনু থেকে মেহেদি পড়ে
মেঘেদের দেশে নাইয়ে যাও
নিলীমার রঙে কাজল এঁকে
তারাদের দিয়ে আঁচল সাজাও
ঘুম জড়িয়ে যদি আঁখি নিভে যায়
বৃষ্টিঝরা চোখে দিও আমায়
শুধু দেখবো ওহো দেখবো তোমায়
স্বপ্ন আকাশ ছেড়ে ফিরে এসো তুমি
চাঁদের হাসি ঠোঁট রাঙিয়ে
সূর্যের টিপ কপালে দিও
মুঠো ভরা হাতে স্বপ্ন নিয়ে
ঘুম জড়িয়ে যদি আঁখি নিভে যায়
বৃষ্টিঝরা চোখে দিও আমায়