Showing posts with label মাহমুদুজ্জামান বাবু. Show all posts
Showing posts with label মাহমুদুজ্জামান বাবু. Show all posts

Sunday

চোখ গেল - মাহমুদুজ্জামান বাবু

চোখ গেল
কন্ঠঃ মাহমুদুজ্জামান বাবু
আ্যলবামঃ অচেনা সময়


চোখ গেল বলে ডাকে
চোখ গেল পাখি
আমি অন্ধ তীরন্দাজ
দাড়িয়ে থাকি
হাত বাড়ালে এখন শূন্যতা দেখি
রোদ চশমায় ভীরু লজ্জা ঢাকি
লুটপাট হয়ে গেলে সোনা রোদ্দুর
পথ থেকে পা সরে যায় বহুদূর
লুটপাট হয়ে গেলে যৌথ খামার
ব্যক্তিজীবনে বাড়ে সুখের বাহার।

চোখ ছিল প্রতিদিন রোদেলা সকাল
ছিল ভালবাসাবাসি বসন্তকাল
চারপাশে সারাক্ষন মুখোশের মুখ
চোখ ছিল দৃষ্টির তীহ্ম্ চাবুক
ফিরে গেছে শুভ দিন শুভ সংবাদ
চোখ নেই আছে তাই গাঢ় কালরাত।

চোখ ছিল বিদ্রোহী অগ্নি বলাকা
ছিল আকাশের বুকে শুভ্র পতাকা
রাজপথে পুড়ে যাওয়া তীব্র শ্লোগান
চোখভরা ছিল দিন বদলানো গান
দাহকাল বলে যায় কালের খবর
বিষ মাখা তীর থাকে বিষের ভিতর।
ডাউনলোড 

Wednesday

আমি বাংলায় গান গাই

মূল শিল্পী -প্রতুল মুখোপাধ্যায়
শিল্পী – মাহমুদুজ্জামান বাবু
আমি বাংলায় গান গাই, আমি বাংলায় গান গাই,
আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই
আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর
আমি এই বাংলার মায়াভরা পথে হেঁটেছি এতটা দূর
বাংলা আমার জীবনানন্দ বাংলা প্রাণের সুখ
আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ |


আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই
আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় চিত্কার
বাংলা আমার দৃপ্ত স্লোগান ক্ষিপ্ত তীর ধনুক,
আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ |


আমি বাংলায় ভালবাসি, আমি বাংলাকে ভালবাসি
আমি তারি হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি
আমি যা’কিছু মহান বরণ করেছি বিনয় শ্রদ্ধায়
মেশে তেরো নদী সাত সাগরের জল গঙ্গায় পদ্মায়
বাংলা আমার তৃষ্ণার জল তৃপ্ত শেষ চুমুক
আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ |
 

Monday

মেঘ বালিকা - মাহমুদুজ্জামান বাবু

মেঘ বালিকা ও মেঘ বালিকা 
কত স্বপ্ন কথা ছিলো তোমার সাথে
অথচ ক্লান্তিহীন পথ চলা থামেনা 
বেড়ে চলে জীবনের নীরবতা ।

মেঘ বালিকা ও মেঘ বালিকা ।।


অস্থির জনপদ হেটে চলা অজানায় 
মুখোশে মুখোশে সব মুখগুলো অচেনা 
সীমানা পেরোনো পা খুঁজে ফিরে সীমানা 
জীবন কুঁড়িয়ে নেয় ঝিনুক ব্যাথা । 


মেঘ বালিকা ও মেঘ বালিকা ।।


শোনো মেয়ে জলকনা একটু ফিরে চাও 
একাকী এই দাহ পথ অপলক দেখে নাও 
শোনো মেঘ জলকনা একটু ফিরে চাও 
একাকী এই দাহ পথ অপলক দেখে নাও । 


প্রহরে প্রহরে কাঁদে মানবিক প্রান এই
দাহ কালে বৃষ্টির গল্প শোনাও ।


মেঘ বালিকা ও মেঘ বালিকা 
কত স্বপ্ন কথা ছিলো তোমার সাথে 
অথচ ক্লান্তিহীন পথ চলা থামেনা 
বেড়ে চলে জীবনের নীরবতা 


মেঘ বালিকা ও মেঘ বালিকা ...।।
-----------------------------------
Song: Meghbalika
Singer: Mahmuduzzaman Babu
Album: Ochena Shomoy

C------------Am
meghbalika o meghbalika,
-----C------------------G
koto shopno kotha chilo tomar shathe,
C-----------------Am
othocho klantihin pothchola thamena
Dm-----------G------C
bere chole jiboner nirobota.

C----------------Am
osthir jonopod, hete chola ojanai
F-----------------F7-------G
mukhoshe mukhoshe shob mukh gulo ochena.
C--------------------Am
shimana perono paa, khuje fere shimana
Dm-----------------G-----C
jibon kuriye nei, jhinuk betha.

shono meye/megh jolkona, ektu fire chao
ekaki ei dahopoth, opolok dekhe nao
prohore prohore kade, manobik pran ei
dahokal'e brishti golpo shonao.