Showing posts with label কনা. Show all posts
Showing posts with label কনা. Show all posts

Monday

ছায়ামেঘ - বাপ্পা / কনা

কথা, সুর ও সংগীত : প্রিন্স মাহমুদ
অ্যালবাম : নির্বাচিতা

তোমায় ভালোবাসি
তাই ছায়ামেঘ আমি হবো
যখন রোদ্দুরে তুমি হাঁটো।
থাক চোখভাঙ্গা হাসি
তাই নুনে ভরা ব্যথা জলটুকু তুমি
আমার দু’চোখে বাটো।


সারা দিনমান যেখানেই তুমি
ঠিক সেখানেই থাকবো
যতটুকু ভালবাসা সম্ভব
ততটুকু ভালবাসবো
স্বপ্নেও ওম ওম হবো
হবো তোমার রেশমী চাদর
যখন ঘুমের রাজ্যে হাঁটো।


খোলা হাওয়া হয়ে যাবো বয়ে বয়ে
তোমার পাশে ভাসবো
বুক ভরে তুমি নিঃশ্বাস নিও
তোমর ভেতরে হাসবো
স্বাপ্নিক পৃথিবী থেকে
এনে দেবো রঙ সুতো
তুমি স্বপ্ন চরকা কাটো।

Tuesday

Vranti ভ্রান্তি fuad ft kona

শিরোনামঃ ভ্রান্তি
কথাঃ তুষার
কন্ঠঃ কনা(Female version);মিফতাহ(Male version)
সুরঃ মিফতাহ
সঙ্গীতঃ ফুয়াদ
অ্যালবামঃ ফুয়াদ ফিচারিং কনা


অন্ধকারে বসত করে
যায় না দেখা দেয়াল চিরে
দূরের ঐ নীল আসমান
একটি বার দু’চোখ মেলে
হৃদয় পথে দু’পা ফেলে
দেখো হৃদয় আকাশের সমান
ঘরের চালে জোছনা ঝরে
সারা নিশি ভর
চোখেরই জল যায় যে ছুঁয়ে
আমারই অধর
কোথায় তুমি যাও হারিয়ে
দেখো দেখো এ জল একবার ছুঁয়ে
এ যে আমার আবেগ ভরা বাণ
রঙের তরে রঙ হারিয়ে
ফেলে আপন ঘর
ভুলের শহর দিচ্ছো পাড়ি
আমায় করে পর
যেও না সে তুমি চলে
বারেবারে এ হৃদয় বলে
তুমি যে মোর
পবিত্র বিধান