Showing posts with label শিরোনামহীন. Show all posts
Showing posts with label শিরোনামহীন. Show all posts

Sunday

রোদ ক্যানভাস - শিরোনামহীন

ব্যান্ড : শিরোনামহীন
এলবাম : শিরোনামহীন (২০১৩)
গান : রোদ ক্যানভাস
কথা : জিয়া , সুর : দিয়াত

মিথ্যে গল্প নয়,
মিথ্যে স্বপ্ন নয়
ইচ্ছের ফডিংরা বলে দেয় কি সত্যি হয় ।
একরাশ সুবাতাস,
একমুঠো দীর্ঘশ্বাস
একই বিকেলে ভিজে যায় নীল আকাশ ।।

আনমনে রোদ ক্যানভাসে ছবি আঁকা
অন্ধ হলেও বেচে থাক্ ভালো থাকা
নিঃশ্বাস ভবঘুরে, ইচ্ছের প্রান্তরে
যদিও খুঁজে ফেরে, কোনো চেনাঠিকানা
চিন্তার বাতিঘরে, স্বপ্নেরা কড়া নাড়ে
রোদ ক্যানভাস জুড়ে, ইচ্ছের সীমানা ।।

যদি সময়ের জানালা ধরে, আজন্ম স্বপ্ন সাজিয়ে যাই
কখনো কি আর তারাদের আসরে, ইচ্ছের সীমানা খুজে বেড়াই ?
জানিনা কতকাল জেগে থাকি
কীভাবে সময়কে বেঁধে রাখি ?

Monday

আবার হাসিমুখ - শিরোনামহীন ( Abar Hasimukh - Shironamhin )



অ্যালবাম- শিরোনামহীন ২০১৩ 
কন্ঠ- তুহিন 
কথা ও সুর- জিয়া 

সেই কবে ছিল উচ্ছাস, কিছু শঙ্কায় ভরা চুম্বন
ছিল প্রেমিকার ঘন নিশ্বাস, হাসিমুখে ফোয়ারা।
এই অবেলায় ফোঁটা কাশফুল, নিয়তির মত নির্ভুল
যেন আহত কোন যোদ্ধার বুকে বেঁচে থাকা এক মেঘফুল
যদি ঘরে ফেরা পাখি নিশ্চুপ, হৃদয়ে ঢেউ ভাঙ্গে ছুপছুপ
তবু জাহাজীর নাগরিক ঢেউ, অপরাধ মেনে নিয়ে কেউ কেউ
যদি শোঁকগাথা হাতে বহূদুর যাও একদিন ঠিকই এনে দেব হাসিমুখ।
রোদ্দুর... একসাথে হেঁটে হেঁটে যেতে চাই বহূদুর..
বুকের ভেতর ডানা ঝাপ্ টায় পাখি, বেপরোয়া ভাংচুর।

তুমি চেয়ে আছ তাই আমি পথে হেঁটে যাই,

তুমি চেয়ে আছ তাই আমি পথে হেঁটে যাই।

বুকের পাঁজরে ওড়ে প্রজাপতি, স্বপ্নের দিগন্ত রঙিন।

ইচ্ছে হলেই এনে দিতে পারে ,বেপরোয়া রোদ্দুর ঝলমল দিন।
প্রেমিকার মুখ রক্তিম ছিল রোদ উঠে গেছে তাই
তো্মাদের নগরীতে আমি আজও হেঁটে বেড়াই।
রোদ্দুর... একসাথে হেঁটে হেঁটে যেতে চাই বহূদুর..
বুকের ভেতর ডানা ঝাপ্ টায় পাখি, বেপরোয়া ভাংচুর।

বৃষ্টি ভেজা সুখ-দুখ, খোলা জানালায় হাসিমুখ

উড়ছে কিছু প্রজাপতি মেঘ মনের জানালায়।
জানালায় ছিল রোদ্দুর, মেঘ ভেসে গেল বহূদুর
নগরের প্রিয় চিরকুট সব জীবন ছেড়ে পালায়।

তুমি চেয়ে আছ তাই আমি পথে হেঁটে যাই

হেটে হেটে বহুদূর, বহুদূর যেতে চাই।

প্রতিটি রাস্তায় প্রতিটি জানালায়

তোমাদের যারা হাসিমুখে বহুদূর যেতে চায়
তুমি চেয়ে আছ তাই, আমি পথে হেটে যাই
হেটে হেটে বহুদূর, বহুদূর……

নদী - শিরোনামহীন

গাঁয়ের পাশে ছোট্ট নদী,
স্বপ্ন মাঝে হারাই যদি,
সেই নদীটা ছন্দে হাসে
নিরবধি,
ভালবাসে।

ভরা গাঙ্গে ভরা নাঁওয়ে
মাতাল চিরন্তন
সত্যমতে পাপের খেলায়
অবাধ আগমন।

মনে মনে ভীষণ খেলা
কথার ফাকে মনের মেলা,
সেই মনেতে ছন্দে হাসে
নিরবধি।
ভালবাসে।

দিনে রাতে
নদীর বুকে
কালের দীর্ঘশ্বাস
সরল দেহে
জলের ধারা বহে বার মাস।

আমার নদী আমার রইল
অচীন অথই ঢেউ,
পাষাণ সময় স্রোতের তোড়ে
ভাসল না ত কেঊ।
জলে জলে ঢেউ এর মাতম
আকাশ পানে মেঘের কথন,
সেই মেঘেরা ছন্দে হাসে
নিরবধি,
ভালবাসে।

শহরের কথা - শিরোনামহীন

শহরের কথা ঊঠলে একটা জনসমুদ্র চলে আসে,
রাস্তা মানেই অবারিত নদী,
গনমানুষের জোয়ার ভাটার টানে ব্যস্ততা আর
ঘরে ফেরা নিয়ে যদি......
গান লেখা হয়,
গানের শরীরে শহরের ছবি ভাসে।

শহর মানেই আমরা একটা গণআদালত বুঝি,
শহুরে ক্লাউন গাছগুলো জুরি,
সংস্কৃতির বেদম বিচার জানে
জোছনা রাতে চাঁদের চরকা বুড়ী,
বিচারে রায়ে আমরা সবাই হাত পা হৃদয় খুঁজি।

জনসাধারন শহরের যত খাদ্য গুদাম চেনে
ব্যাংকগুলো সব যৌথখামার;
সাদা কালো নোট চাষাবাদের মানে
বেঁচে থাকার ইচ্ছে তোমার আমার।
শহুরে আড্ডা, শহুরে ভাষা
শহরের কথা জানতে আসা
শহুরে লোকের সবই জানা
শহর মানেই চিড়িয়াখানা।
শহুরে শিল্পী ভারী চৌকষ
শিল্পের ঝোপঝাড়ে আপোষ
নাটক কবিতা ছোট ছোট সুখ
শহর মানেই ভেঙ্গে যাওয়া বুক।

রাস্তায় একফালি নিঃশ্বাস
অন্ধ শহরে ছুটে চলা বাস
হাউজিং জ্যামে আকাশ অল্প
শহর মানেই গ্রামের গল্প।

শুভ্র রঙ্গীন - শিরোনামহীন

শুভ্র রঙ্গীন,
আকাশের দিন,
তোমায় সেই জনতার গল্প শোনায়।

অলস দুপুর
ক্লান্ত নুপুর,
স্বপ্ন দেখায় তারায় তারায় ।।

স্বপ্ন দেখি
সবুজ নিশান
তোমায় নিয়ে জলসা দেখা।
লড়াই যেমন
ঝড়ের রাতে
হেরে গেলেও বাঁচতে শেখা।

শুভ্র রঙ্গীন,
আকাশের দিন,
তোমায় গল্প শোনায় সেই জনতার।
লড়াই শেখায়
তোমায় আমায়,
"come on baby light my fire"

তোমায় দেখে
কাঠবেড়ালী,
লেজ উঁচিয়ে আদর চায়।
গোধূলী নাচে
রাঙ্গা আলোয়
বাঁচার নেশায়, মুক্তি পায়।।
মুক্তির দিন,
রঙ্গিন রঙ্গিন
মেলে পাখা, জেগে থাকা
আগুন রঙ্গিন
রক্তের দিন
তোমায় নিয়ে বাঁচতে শেখা।
শুভ্র রঙ্গীন,
আকাশের দিন,
তোমায় গল্প শোনায় সেই জনতার।
লড়াই শেখায়,
তোমায় আমায়
"come on baby light my fire."

জাহাজী - শিরোনামহীন

চেনা শহর, চেনা রাস্তা, পরিচিত ঢাকা
ভেসে যাচ্ছি চোখে আলো জ্বেলে, জাহাজীর মত একা
ঝরে চুন-সুড়কি, শরীরের দেয়াল
তবু সিড়ি ভেঙ্গে ভেঙ্গে, অনেক উঠেও থেমে,
শেষ ছাদটায় দেখি নীল,
এরই মাঝে নক্সা , সাদা আলোর সাদা শঙ্কচিল ।
জাহাজীর কাছে ভীষণ সত্য সেই,
পথটাই যাওয়া, এর আর কোন ফিরে আসা নেই ।

পথের ধারে দাড়িয়ে আছে, শুকনো দালান
দোকানের নাম, তারপর, আমাদের ভুবনে স্বাগতম ।
ঝরে বৃষ্টি কারো ভুবনে, তবু নিয়ন সাইনে স্বাগতম ।
আ মা দে র , তারপর ; ভু ব নে ,
তারপর ; স্বা গ ত ম ।
বুঝতে কিছু সময় লাগে সেই,
স্বাগতমটাই ইচ্ছে, সস্তায় কারা বিক্রি করে দিচ্ছে ।



আমার শৈশবের মত দামী, আমার কান্না জড়ানো গান,
মাথা উচু সেইন্ট গ্রেগরী আমার, সময়ের টানে ম্লান ।
আমার পরিচিত লাস্ট বাস, আমার ভাঙ্গাচোরা নিঃশ্বাস,
ব্রাদার চার্লসের চুইংগাম, আমার রক্ত আমার ঘাম,
আমার লাস্ট বাসে বাড়ি ফেরা, মাথা তুলবার তাড়া,
আমার জাহাজের পাটাতন, ছেড়া নোঙর, ছেড়া মন,
ছেড়া নোঙর

জাহাজীর আর বোঝার বাকী নেই
পথটাই যাওয়া , এর আর কোন ফিরে আসা নেই ।

ইচ্ছে ঘুড়ি - শিরোনামহীন


এই হাওয়ায় উড়াও তুমি, তোমার যত ইচ্ছে ঘুড়ি
চুপি চুপি মেঘের মেলা, তোমার আকাশ করছে চুরি
সূর্য বসাও আকাশের নীল, ইচ্ছের রঙ গোলাপী হলে
দিগন্ত রেখায় সূর্য নামে, ব্যস্ত সময় যাচ্ছে চলে।
হঠাৎ খেয়ালী এ ঝড়ো হাওয়ায়,
উড়ছে তোমার ইচ্ছে ঘুড়ি
উড়াও উড়াও সুতোর টানে,
আকাশের নীল যাচ্ছে চুরি।

শুভ্র সেই মেঘের ভীড়ে, তোমার সব ইচ্ছে উড়ে।
আকাশ খেয়ালী মনে, হারায় কিছুই না জেনে।
তোমার সুতোয় বাঁধা আকাশ,
ঝড়ো হাওয়ায় রঙ হারালে
নির্বাক। ইচ্ছে। আচমকা। দিশেহারা......

এই আলোয় হাঁটছো একা, সঙ্গী কর আমায় তুমি।
বেয়াড়া যত মেঘের ছায়া, করছে চুরি স্বপ্নভূমি
নীলের আকাশ গোলাপী হলে, ইচ্ছে ঘুড়ি যাচ্ছে চলে
সূতোর বাঁধা ছাড়িয়ে আকাশ, অন্য ভূবন দেখবে বলে।
হঠাৎ খেয়ালী এ ঝড়ো হাওয়ায়,
ভাঙছে তোমার মেঘলা রেখা
উড়াও উড়াও সুতোর টানে,
আকাশ আবার হবে যে দেখা ।

Tuesday

বন্ধ জানালা (bondho janala) - shironamhin

 শিরোনামহীন

আরেকবার যেতে চাই রিম ঝিম ঝিম সুদূরপুর
অবাক রোদ ভেজা তপ্ত দুপুর
আরেকবার তোমাদের লাল, নীল রঙ আনন্দে
একলা রাস্তায় এক চিলতে রোদ্দুর।
সারাবেলা বন্ধ জানালা…
যদি তোমাদের অনেক শব্দ, আমার জানালায়
ছোট ছোট আনন্দের স্পর্শে, আঙ্গুল রেখে যায়
যদি সহস্র শব্দের উৎসব থেকে যায়
সারা বেলা বন্ধ জানালা…
যদি তোমাদের লাল নীল গল্প আমার শরীরে,
কোনো একলা রাস্তায় অবাক ভ্রমণে
যদি ইচ্ছের নীল রঙ আকাশ ছুঁয়ে যায়
সারাবেলা বন্ধ জানালা…

সুপ্রভাত (shuprovat) - shironamhin

 ব্যাণ্ড: শিরোনামহীন

একদিন হাঁটছি আমরা ক’জন
আমাদের কেউ কেউ উচ্ছাসে, এই শুভ্র সকালে
ধুলোমাখা পথঘাট, ধুলোমাখা শরীর
ধুলোয় ধূসর আমরা ক’জন
এই সকালে, রাস্তায় হাঁটছি
সুপ্রভাত একদিন আমাদের -
দ্বিধাহীন ভোর আসে, ফুটপাতে
ধুলোময় দোকানে খবরের কাগজে
খেয়ালী কোলাহলে জমে ওঠে
শহরের রাজপথে যান্রিক কোন সুরে
এই ঝড়ো সংলাপে,
এই সুপ্রভাত, রুক্ষ চায়ের কাপে -
একদিন হাঁটছি আমরা ক’জন
আমাদের কেউ কেউ উচ্ছাসে, এই রোদেলা দুপুরে
ধুলোমাখা পথঘাট, ধুলোমাখা শরীর
ধুলোয় ধূসর আমরা ক’জন
ঠিক দুপুরে, রাস্তায় হাঁটছি
সুপ্রভাত একদিন আমাদের -

বাস স্টপেজ (bus stop) - shironamhin

ব্যাণ্ড: শিরোনামহীন

নার্সারি ছাড়িয়ে, চৌরাস্তার মোড়ে
বাস স্টপেজ- ফুলস্টপ হয়ে দাঁড়িয়ে
বুকে জমা পোষ্টার- আর্ট গ্যালারির মতো উদাসীন
বখাটে কারো সেল নাম্বার- বিজ্ঞাপন হয়ে বিব্রত
কড়া পারফিউম অযথা সুবাস বাতাসে
ক্লান্তিহীন ছুটছে কিছু বিরতিহীন বাস
চকচকে পিচে বেরসিক বৃষ্টি নাম লিখে গেছে
সন্ধানী হকার খুঁজে বেড়ায় গাড়ীযাত্রী কোনো হাসিমুখ
এই সন্ধায়, রাস্তায়, দাঁড়িয়ে আছে
কিছু স্বপ্ন বিক্রি করে যারা
জানলোনা কিছুতেই, ঝুলছে আকাশভরা তারা ।।
কিশোরীর হাতে ফুলের সুবাস, ছুঁয়ে দিতে চায় চকচকে গ্লাস
বৃষ্টির ছাঁটে ভেজা পলিথিন, মিরপুর যাবে বিরতিহীন
বিবর্ণ ঠোঁটে সাইনবোর্ড হাসি, বলছে প্রেমিকা “তোমায় ভালবাসি”
চাক্ষুস সাক্ষী রাস্তার মোড়ে, নার্সারি ছারিয়ে একটু দূরে
বিজ্ঞাপন হয় এক্স সুন্দরী
বাস স্টপেজে আসে ইচ্ছে ঘুড়ি
বিক্রি হয় কতো কমিক কমিক সিরিজ
উদাস বিজ্ঞাপনে কাঁটে পণ্য রিলিজ
এই সন্ধায়, রাস্তায়, দাঁড়িয়ে আছে
কিছু স্বপ্ন বিক্রি করে যারা
জানলোনা কিছুতেই, ঝুলছে আকাশভরা তারা ।।

সহসা দ্বীপ (sohosha dip) - shironamhin

ব্যাণ্ড: শিরোনামহীন

মনে পড়ে পড়ে না
সহসা চলে যাই, উদাস স্মৃতির কাব্য ছুঁয়ে,
ছুটে চলা, অবাক জল রাশির সীমানায়
সহসা দ্বীপ
ধুলোর মিছিলে, মেঘ ঘন বিকেলে
ক্লান্তি সরিয়ে দেখি, সে
কি বিষ্ময়ে, মনে পড়ে ?
ধুলোর মিছিলে নিঃশ্চুপ বিকেলে
বৃষ্টি নামবে বুঝি
দিগন্ত ছাড়িয়, মনে পড়ে ?
অবাক জলধারার সেই
সহসা দ্বীপ
মেঘের আড়ালে, রোদ জ্বলা বিকেলে
স্নিগ্ধ পাখির ঝাকে, সে কি বিষ্ময়ে
মনে পড়ে ?
পূবের আকাশে, সাত রঙা ক্যানভাসে
জেগে থাকা বালি দ্বীপ, এই নীল সাগরে, মনে পড়ে ?
অবাক জলধারার সেই
সহসা দ্বীপ

একা (Eka) - shironamhin

 ব্যাণ্ড: শিরোনামহীন

রাত্রি ক্লান্ত জীর্ন শীর্ন আঁধো চাঁদের আলো
পিচ ঢালা পথ কখনো ধূসর কখনও বা কালো
সারাটা পথ জুড়ে আমি একা
হেটে যাই আকাশ তারার পানে চেয়ে
নীল জোছনায় স্মৃতিরো ভীড়ে
হারিয়ে যায় মন আধারে।
আধাঁর রাতে নেমে আসে শিশিরের ছায়া
নিভে গেছে দূর কোন স্মৃতিরও মায়া
নিঃসীম চারপাশ কোনো সাড়া নেই
তবু এক দীপ্তি রয়ে গেছে
যত দূরে যেতে চাই নিলীমার পথে
আরো দূরে সরে যায় রাতের আকাশে
চুপচাপ শহরে নিশ্বাস ফেলে আসি
এই নিরব বাতাসে

সূর্য (shurjo) shironamhin

 ব্যাণ্ড: শিরোনামহীন

অচিন পাখি দিল ফাঁকি, উদাস বাউল কাকে ডাকি
জলের মাঝে জীবনগুলো, তেপান্তরের পাথর ধুলো
সাগর তীরের জীবন দেয়াল,
সূর্যটাকে রাখিস খেয়াল
গাছের চূড়ায় নতুন শহর, নদী পানি ফুলের বহর
সময় কাঁটা আতশবাজি, কাঁটাতারে বৃক্ষরাজি
স্বপ্ন দহণ পূণ্য না সয়
সত্যবচন ধর্মে না রয়
কথার মাঝে নোনা দেয়াল
সূর্যটাকে রাখিস খেয়াল
কল্প সাধন মাতাল হাওয়া, আপন পথে হারিয়ে যাওয়া
জীবন দেখার অবাক টানে, সরল রেখার অন্য মানে
তোমার আমার কাঁচের দেয়াল
সূর্যটাকে রাখিস খেয়াল

বুলেট কিংবা কবিতা (bulet kinba kobita) - shironamhin

 ব্যাণ্ড: শিরোনামহীন

নিয়ন আলোর রাজপথে টিএসসির মোড়ে চায়ের দোকানে
বুলেট কিংবা কবিতায়, যদি ফেরার পথে ভুল হয়ে যায়…
মাঝে মাঝে সবুজ পতাকা, দু’হাতের মাঝে বন্দী
অজস্র কবিতায় আর গানে, জ্বলে জ্বলে নিঃশেষ
কবি আর কবিতা রাজপথ ছুঁয়ে যায়
কতশত কবি এমনই এক টিএসসির মোড়ে
প্রতিরাতের উদাস চাঁদ দেয়াল লেখা থেকে দুঃখ কেনে
যদি ফেরার পথে ভুল হয়ে যায়
অসময়ে, অন্ধকারে, দেয়াল জুড়ে বর্ণমালার মিছিল,
ক্লান্ত করুণ চোখে
শ্লোগান শ্লোগান আর মিছিলের নগরে, টিএসসির নিঃশ্বাস
বুলেট কিংবা কবিতার খাতায়, কবি আর কবিতার খুন হওয়ার আশ্বাস
দেয়াল লেখা থেকে বর্ণমালা যদি আলোর মিছিল হয়ে যায়
টিএসসির মোড়, রাতের রাজপথ বুলেট কিংবা কবিতায়
যদি ফেরার পথে ভুল হয়ে যায়
মৃত কবিদের কবিতার আসরে, ছবি হয়ে থাকেনা রাতের রাজপথ
পল্টন ময়দান, টিএসসির মোড়, জনসমাবেশ আর বিশাল অবরোধ
এই অবসরে দেয়াল লেখা যদি মানচিত্র হয়ে যায়
অজস্র কবিতার জনসমাবেশ থেকে বুলেট কিংবা কবিতায়
যদি ফেরার পথে ভুল হয়ে যায়

ভালোবাসা মেঘ (balobasha megh) shironamhin

 ব্যাণ্ড: শিরোনামহীন

মেঘ ঝড়ে ঝড়ে বৃষ্টি নামে
বৃষ্টির নাম জল হয়ে যায়,
জল উড়ে উড়ে আকাশের গায়ে
ভালবাসা নিয়ে বৃষ্টি সাজায়।
ইচ্ছে গুলো ভবঘুরে হয়ে
চেনা অচেনা হিসেব মেলায়,
ভালবাসা তাই ভিজে একাকার
ভেজা মন থাকে রোদের আশায়।
ইচ্ছে হলে ভালবাসিস না হয় থাকিস
যেমন থাকে স্নিগ্ধ গাংচিল।
চুপি চুপি রোদ, উঁচু নীচু মেঘ, সারি সারি গাড়ি
দূরে দূরে বাড়ি
নিভু নিভু আলো, চুপ চাপ সব কনকনে শীত
ছম ছমে ভয়
সংলাপ সব পড়ে থাক, বৃষ্টিতে মন ভিজে যাক
ভালবাসা মেঘ হয়ে যাক।
ঘুরে ঘুরে যদি দূরে দূরে তবু
মেঘে মেঘে থাক ভালবাসা,
ইচ্ছে হলে ভালবাসিস না হয় থাকিস
যেমন থাকে স্নিগ্ধ গাংচিল।
মেঘ ঝড়ে ঝড়ে জল উড়ে উড়ে
ভালবাসা তাই ভেজা মন থাক
ঝিরি ঝিরি হাওয়া কৃষ্ণচূড়ায়, লাল লাল ফুলে,
ছুটে ছুটে চলা
আধো আলো ছায়া, গুণ গুণ গাওয়া
পুরনো দিনের গল্প বলা
সংলাপ সব পড়ে থাকে, বৃষ্টিতে মন ভিজে যাক
ভালবাসা মেঘ হয়ে থাক।
ঘরে ফেরা পথে নিরবে নিভৃতে
মেঘে মেঘে থাক ভালবাসা,
ইচ্ছে হলে ভালবাসিস না হয় থাকিস
যেমন থাকে স্নিগ্ধ গাংচিল।

প্রান্তর (prantor) by shironamhin

 ব্যাণ্ড: শিরোনামহীন

ছেলেবেলায়
ফেলে আসা দীর্ঘশ্বাস
অকারণে কথা বলা
আমার পথচলা
সেই কবেকার হারিয়ে যাওয়া
ঘুড়ি সূতোয় ছন্দমাখা
ছেলেবেলা
দেখি
এ খোলা প্রান্তরে
স্বপ্ন আমারই ভেসে যায়
দু’চোখে
স্বপ্ন দেখার একদিন
স্মৃতির মিছিল নিয়ে এই অবেলায়
গল্প বলার কোনদিন
পুরনো সংলাপে অনেক অজানায়
ছেলেবেলায়
ফেলে আসা পথ ধরে
অকারণে কথা বলা
অকারণে পথ চলা
সেই কবেকার দুপুরবেলা
চুপিচুপি ঘুম পালানো
ছেলেবেলা।

মুঠোফোন (muthophone) - shironamhin

 ব্যাণ্ড: শিরোনামহীন

ব্যস্ত দিনের শেষে
তোমার প্রিয় মুখ।
তোমার ভাবনা
শব্দময় যখন,
আশ্রয় আমার রাজ্যের ব্যস্ততা।
নিয়ন আলোয় স্বাগতম, মুঠোফোন।
একে একে সব,
তোমার কলরব,
তোমার কন্ঠ শব্দময় যখন,
ভাবনার রাস্তায় সবুজ সিগনাল জ্বেলে
সংকেত।
আশ্বাস চাই অজস্র সংলাপ যখন তখন,
ভালোবাসায় আজ শব্দের নিঃশ্বাসে বেঁচে থাকা মুঠোফোন।
wap service খুঁজে মুঠোফোনে চলে যাক,
ভালবাসার উপহার।
মুঠোফোনে শুনে যাই রিমঝিম রিমঝিম
কন্ঠ তোমার।
একে একে সব,
তোমার কলরব,
তোমার কন্ঠ শব্দময় যখন,
ভাবনার রাজপথে সবুজ সিগনাল জ্বেলে সংকেত।
যদিও দীর্ঘদিন
আবার নতুন করে
তোমার মুঠোফোন
অবিরাম অবসরে,
ভাবনা আমার ছুটছে তোমার আশে পাশে,
পৌঁছে দেবে অক্লান্ত মুঠোফোন।

ট্রেন (train) - shironamhin

ব্যাণ্ড: শিরোনামহীন

কিছুটা জেনে কিছুটা না জেনে
আঁধার নামা পুরনো শহরে
প্ল্যাটফর্ম ছুয়ে ক্লান্ত দেহে
অভিমানী পদচিহ্ন রাখে
অভিমানী এক ট্রেনে
করিডর ধরে হেঁটে যায়
একা একা স্বপ্ন অচেনা
জানালার বুকে চোখ জুড়ে
সুদূরের আনন্দনগর
ধীরে ধীরে ভেসে যায় চোখে শেষ প্রিয়মুখ
তবু যদি থেমে যায় সব কল্পনা
ছুঁয়ে দেখা স্মৃতি আর ছুঁয়ে দেখা আঁধার
ভেবে নেয়া শহরের ফেলে আসা পথ।

Thursday

নিশ্চুপ আধার


কথা: ফারহান, জিয়া
সুর: তুষার, জিয়া

উড়তে কি পারো বন্ধু আমার?
ধরতে কি পারো তুমি মেঘের জল?
গাইতে কি পারো তুমি আমার গান?

শুনতে কি পারো তুমি আমার কান্না?
দেখতে কি পারো নিঃস্ব প্রাতে
নিঃসঙ্গ মোর একলা চলা ।

ভাসতে কি পারো তুমি আমার সুরে
বুঝতে কি পারো তুমি আমার কথায়?
মিথ্যার বেসাতিতে তোমার জগৎ ।

র্স্পশ করো তুমি আমার কষ্ট
মেঘদল হতে আনো সূর্য সকাল
গেয়ে ওঠো মোর সাথে আমার গান ।

আমি তাকিয়ে রই, নীল আদিগন্ত
মানুষ ভরা খোলা প্রান্তরে,
আর চেয়ে দেখি, তোর খোলা চুলে
ভেসে যায় আমারি স্বপ্নগুলো ।
নিশ্চুপ আধারে ।

তুই উড়িয়ে যা তোর ফানুস, যত ইচ্ছে সাজা মেঘমালা
তুই চেয়ে দেখ কত মানুষ, পথে নেমে ভুলে যা কষ্ট
তুই উড়িয়ে যা তোর ফানুস, তুই বেঁচে থাক নিয়ে আশা
তুই দেখ তোরি মত মানুষ, তুই গেয়ে যা তারই ভাষায়
আমি তাকিয়ে রই খোলা প্রান্তরে, তুই যা, যা ভুলে যা সবই ।

উড়তে কি পারো বন্ধু আমার?
ধরতে কি পারো তুমি মেঘের জল?
গাইতে কি পারো তুমি আমার গান?

ভাসতে কি পারো তুমি নীল জোছনায়?
শুনতে কি পারো মোর প্রিয়ার ঠোটে?
অচেনা আলোর এক মুক্ত বয়ান ।

ভাঙ্গতে কি পারো তুমি দেবতার ঘুম?
দেখতে কি পারো তুমি আমার চোখে?
অক্ষম চিৎকারে বাঁচার নেশা

অগ্নিকন্ঠ হোক তোমার শব্দ
অতল নরকে সাজো তোমার বাসর
গেয়ে ওঠো মোর সাথে আমার গান ।