Showing posts with label রাধা রমণ. Show all posts
Showing posts with label রাধা রমণ. Show all posts

Tuesday

কেমন আছে রাধা বল - Kemon Ache Radha Bol

কেন এলে না
ও আমার ঝরে আঁখি জল
কেমন আছে রাধা বল
কাঁদে কৃষ্ণমন।।

শ্রাবণ শ্রাবণ ধারায়
নদী বহে যায় রে
আষাঢ়ে বাদল নামে
তোমার উসিলায় রে
কত দিন যে আইল গেল
তুমি আইলা না রে রাধা।

কেঁদে কি আর হয় রে নদী
বিনা ঝর্ণার সনে
প্রণয় কি হয়রে রাধা
যদি না লয় মনে
তোমার লাগিয়া রাধা
ঘুরলাম কত লোকালয়।

কেন এলে না আমার ঝড়ে আঁখি জল - Keno Ele Na Amar Jhore Akhi Jol

কেন এলে না
আমার ঝরে আখি জল
কেমন আছে রাধা বল,
আরে ও ভাই সুবল
আরে ও ভাই সুবল


আমি রাধারি কারনে
ঘুরি বনে বনে
কত ব্যথা আছে মোর হৃদয়েরও কোণে
আসলো না রাই
বাঁশির টানে যমুনাতে নিতে জল

শিশিরে কি ভিজে মাটি
বিনা বরিষণে
তপ্ত প্রাণ হয় কি শীতল
বিনা দর্শনে
আসলো না রাই
বাঁশির টানে যমুনাতে নিতে জল

ভাইরু আর ভৈরবি
কমবখ ললিজ পূরবী
ভাগেশ্রী ভূতলী মন
নেই তালে তালি
দরবারের ওই ওচাটনে
ধরণীতে হইলো শীতল


উতলা এই ব্রজধামে
নিজাম গাহে রাধা নাম
সে যদি হয় আমার সুবল
শূণ্য কেন আমার ধাম
আ আ আ আ।।।।।
আ আ আ আ আ আ আ

কইয়ো সুবল কানে কানে
তোমার শ্যাম হইলো দুর্বল
কেমন আছে রাধা বল,
আরে ও ভাই সুবল
কেন এলে না, আমার ঝরে আখি জল...