Showing posts with label আজম খান. Show all posts
Showing posts with label আজম খান. Show all posts

Wednesday

আমি যারে চাইরে - আজম খান


আমি যারে চাইরে
সে থাকে মোরই অন্তরে
আমি যারে চেয়েও হারাই রে
আমি যারে পেয়েও হারাই রে
এই আছি এই নাই
অন্তরে নিয়েছি ঠাঁই
বিরাজ করে সে ভুবনে
ভক্তিতে মুক্তি
জানি এ শক্তি
বাসনা পূর্ণ হবে সাধনে

বাংলাদেশ - আজম খান

রেললাইনের ঐ বস্তিতে
জন্মেছিল একটি ছেলে
মা তাঁর কাঁদে
ছেলেটি মরে গেছে।।

হায়রে হায় বাংলাদেশ
বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ
বাংলাদেশ
বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ


কত আশা ছিল তাঁর জীবনে
সব স্মৃতি রেখে গেল মরণে
মা তাঁর পাশে চেয়ে বসে আছে
হায়রে হায় বাংলাদেশ
বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ


কত মার অশ্রু আজ নয়নে
কে তা মুছাবে বা কেমনে
যে চলে যায় সে কি ফিরে আসে
হায়রে হায় বাংলাদেশ
বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ
বাংলাদেশ
বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ