Showing posts with label ডাউনলোড. Show all posts
Showing posts with label ডাউনলোড. Show all posts

Sunday

চোখ গেল - মাহমুদুজ্জামান বাবু

চোখ গেল
কন্ঠঃ মাহমুদুজ্জামান বাবু
আ্যলবামঃ অচেনা সময়


চোখ গেল বলে ডাকে
চোখ গেল পাখি
আমি অন্ধ তীরন্দাজ
দাড়িয়ে থাকি
হাত বাড়ালে এখন শূন্যতা দেখি
রোদ চশমায় ভীরু লজ্জা ঢাকি
লুটপাট হয়ে গেলে সোনা রোদ্দুর
পথ থেকে পা সরে যায় বহুদূর
লুটপাট হয়ে গেলে যৌথ খামার
ব্যক্তিজীবনে বাড়ে সুখের বাহার।

চোখ ছিল প্রতিদিন রোদেলা সকাল
ছিল ভালবাসাবাসি বসন্তকাল
চারপাশে সারাক্ষন মুখোশের মুখ
চোখ ছিল দৃষ্টির তীহ্ম্ চাবুক
ফিরে গেছে শুভ দিন শুভ সংবাদ
চোখ নেই আছে তাই গাঢ় কালরাত।

চোখ ছিল বিদ্রোহী অগ্নি বলাকা
ছিল আকাশের বুকে শুভ্র পতাকা
রাজপথে পুড়ে যাওয়া তীব্র শ্লোগান
চোখভরা ছিল দিন বদলানো গান
দাহকাল বলে যায় কালের খবর
বিষ মাখা তীর থাকে বিষের ভিতর।
ডাউনলোড 

Wednesday

শঙ্খচিল - জাহিদ পিন্টু ( Shongkhocil / Shonkhocil - Zahid Pintu )



তোমার সাথে আমার অনেক মিল
গল্প কথায় রোদ্দুর ঝিলমিল
শুধু চাওয়া পাওয়ায় বড়ই অমিল
আমি পালিয়ে গিয়ে হবো শঙ্খচিল।।

তোমার জন্যে গাইবোনা কোন গান
আমার হয়না কথা হয়না গানের সুর।।
তালবেতালে তালগোল ভরা মিল
আমি পালিয়ে গিয়ে হবো শঙ্খচিল

তোমার সাথে আমার অনেক মিল
গল্প কথায় রোদ্দুর ঝিলমিল
শুধু চাওয়া পাওয়ায় বড়ই অমিল
আমি পালিয়ে গিয়ে হবো শঙ্খচিল

তোমার জন্যে বাধবোনা কোন গান
আমার হয় কিছুই কেবল গানের ভান ।।
সুর তাল লয়ে কেবলই গরমিল
আমি পালিয়ে গিয়ে হবো শঙ্খচিল

 তোমার সাথে আমার অনেক মিল
গল্প কথায় রোদ্দুর ঝিলমিল
শুধু চাওয়া পাওয়ায় বড়ই অমিল
আমি পালিয়ে গিয়ে হবো শঙ্খচিল।।

ডাউনলোড

Thursday

কিছু কিছু নম্বর থেকে [ Kichu Kichu No Theke ] [ Lyrics ]


Amader Golpo Telefilm Song Kichu Kichu No. Thekhe R Asbe Na Phone [কিছু কিছু নম্বর থেকে আর আসবেনা ফোন]


Lyrics:

কিছু কিছু নাম্বার থেকে,
আর আসবেনা কোন ফোন।
কিছু কিছু এস এম এস পড়ে,
আর হাসবে না এই মন।
কোন কোন ঠিকানায়,
লিখবোনা কোন চিঠি
কোন কোন গলি তে,
করবে না মন হাটা হাঁটি।
কিছু কিছু নাম্বার থেকে,
আর আসবেনা কোন ফোন।

খুঁজবো না আমি খুঁজবেনা এই মন খুঁজবেনা এই চারপাশ
কখনো রঙিন কখনো ধূসর কখনো নীল আকাশ।
জেনেছি আমি জেনেছে মন জেনেছে এই চারপাশ
যাবেনা ফিরানো তবু ফিরানো মিলছে আশ্বাস।
অনেক আড্ডায় অনেক হাঁসিতে হয়না খোঁজা সেই মন
হারানোর বেদনায় পিছে ফেলে সমসাময়িক সুখ।
অনেক একায় অনেক ভিতরকে খুজে ফিরি
একটু দাঁড়া আসছি আমি না হয় হচ্ছে একটু দেরি।

কিছু কিছু নাম্বার থেকে,
আর আসবেনা কোন ফোন।
কিছু কিছু এস এম এস পড়ে,
আর হাসবে না এই মন।
কোন কোন ঠিকানায়,
লিখবোনা কোন চিঠি
কোন কোন গলি তে,
করবে না মন হাটা হাঁটি।
কিছু কিছু নাম্বার থেকে,
আর আসবেনা কোন ফোন।

ডাউনলোড

Friday

মনে পরে সেই রাতের কথা - ওয়ারফেজ









মনে পড়ে
সেই রাতের কথা
তুমি আমি নদী তীরে
একা বসে
কত যে গান
কত যে সুর
কত যে কথা
মনে পড়ে কি তোমারো
বলো না আমায়
তুমি
বলো না
মনে পড়ে
সেই দিনের কথা
কেঁদেছিলে
আমিতো কথনো চাইনি
তোমায় কষ্ট দিতে
তুমি কি তা জানো না
বলো না আমায়
তুমি
বলো না
জানি আমি তুমি যে আমার
তবু কেন দিশেহারা
ভাবি আমি তুমি যে পাশে
তবু কেন আছো দুরে
মনে পড়ে…
জানি আমি এমনি জীবন
তবু জাগে মনে আশা
ভরে যাবে স্বপনে জীবন
যদি তুমি থাকো পাশে
মনে পড়ে
সেই রাতের কথা
তুমি আমি নদী তীরে
একা বসে
কত যে গান
কত যে সুর
কত যে কথা
মনে পড়ে কি তোমারো
বলো না আমায়
তুমি
বলো না
Download link: http://doridro.net/download/Band/Band%20Albums/Warfaze/Warfaze%20-%20Joga%20khuchuri/warfaze%20-%20mone%20pore.mp3.html